কলকাতা: ভাইস প্রিন্সিপাল ইস্তফা দিতেই কলেজে শুদ্ধিকরণ! সুরেন্দ্রনাথ ল’কলেজে ছাত্রদের বিক্ষোভের মুখে পদত্যাগ। ৪০% হাজিরাতেও পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে বিক্ষোভ! ২৩ ঘণ্টা ধরে অবরুদ্ধ, চাপের মুখে ভাইস প্রিন্সিপালের পদত্যাগ। জোর করে পদত্যাগপত্র লেখানো হয়েছে, অভিযোগ ভাইস প্রিন্সিপালের।

সুরেন্দ্রনাথ ল’কলেজে টানা পড়ুয়া বিক্ষোভ, পদত্যাগ ভাইস প্রিন্সিপালের। ২৩ ঘণ্টা আটকে থেকে পদত্যাগ ভাইস প্রিন্সিপালের। ‘অ্যাটেনডেন্সের পার্সেন্টেজ কম থাকায় পরীক্ষায় বসতে বাধা’, পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ।
”কলেজের সভাপতি হিসেবে ৮ অগাস্ট দায়িত্ব নেন বিধায়ক কৌস্তভ বাগচী”। ”প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীর হাজিরা ৬৫ শতাংশের নীচে ছিল”। ”যারা ৪০ শতাংশ হাজিরা দিয়েছে তারা পরীক্ষা দিতে পারবে, জানিয়েছিলেন বিধায়ক”। ”কৌস্তুভ বাগচী আশ্বাস দিয়েছিলেন আগামীকাল বিষয়টা তিনি দেখবেন”। ”বার কাউন্সিলের নিয়ম রয়েছে ৬৫ শতাংশর নীচে হাজিরা থাকলে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না”। ”৮০ থেকে ৮৫ শতাংশ পড়ুয়া পরীক্ষায় বসতে পারেননি”, গোটা বিষয়টি নিয়ে অভিযোগ সুরেন্দ্রনাথ ল’ কলেজের ভাইস প্রিন্সিপালের। গতকাল থেকে আমাকে আটকে রাখা হয়, আলো পাখা বন্ধ করে দেওয়া হয়, অভিযোগ ভাইস প্রিন্সিপালের।

বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে ভবানীপুর থানায় কংগ্রেসের বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতার। টালিগঞ্জ এলাকা থেকে বিক্ষোভকাণ্ডে ধৃত অতনু দাস। অতনু দাস দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। গভীর রাতে টালিগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে অতনু দাসকে। গ্রেফতারের পর ধৃতকে নিয়ে আসা হয় ভবানীপুর থানায়, আজ তাঁকে আদালতে তোলা হবে। এই ঘটনায় জড়িত আরও কয়েকজন অভিযুক্তর খোঁজ চলছে। ধৃত কংগ্রেস নেতার বিরুদ্ধে একটি জামিনঅযোগ্য ধারা দেওয়া হয়েছে।

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন রাস্তার নাম বদলের জন্য কমিটি গঠন। কার্তিক মহারাজের নেতৃত্বে পরামর্শদাতা কমিটি গঠন রাজ্যের। কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ, কমিটির সদস্য আরও ৯ জন। কমিটির সদস্য সুব্রত গুপ্ত, তথাগত রায়-সহ একাধিক দফতরের সচিব। ঐতিহাসিক, সাংস্কৃতিক-সহ বিভিন্ন দিক বিবেচনা করে বদলাতে পারে রাস্তা ও জায়গার নাম।

ব্রিকস সম্মেলনের আগে আজ মোদি-পুতিন বৈঠক। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রাশিয়ার প্রেসিডেন্টের। ভারতীয় সময় ভোররাতে দিল্লিতে পৌঁছলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানালেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। বিমানবন্দরে ভ্লাদিমির পুতিনকে দেওয়া হল গার্ড অব অনার। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বৈঠকে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা
আগামীকাল ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ৭ বছর পর ভারতে আসছেন চিনের কোনও প্রেসিডেন্ট। নরেন্দ্র মোদির সঙ্গে আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা শি জিনপিং-এর।

আরও পড়ুন: Big Boss Bangla: ভাঙল পাত্র, হাতাহাতি হওয়ার পরিস্থিতি! নন্দিনী-সৃজলাকে সমর্থন করতে গিয়ে গোটা হাউজেরই বিপক্ষে চলে গেলেন একজন?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *