Dumdum News: তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট ও তাঁর দুই সহযোগী নয়নাশিস দাস ও সুমন্ত ঘোষ। তিন জনকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকাল দমদম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তিন জনকে।
বেআইনি বহুতল নির্মাণ দুর্নীতিতে এবার CBI তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের। বেলেঘাটা, মানিকতলা, রাজাবাজার, ক্যানেল ইস্ট রোডে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ। ”তদন্তে প্রয়োজনে SIT গঠন করতে পারবে CBI । ১৪ অক্টোবর প্রাথমিক রিপোর্ট পেশ করবে CBI “, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে নির্দেশ হাইকোর্টের। কালো টাকা সাদা করার অভিযোগ, বৈদেশিক মুদ্রা রূপান্তরেরও অভিযোগ। ন্যূনতম অনুমতি ছাড়াই নির্মাণের অভিযোগ। এর আগেও নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলেও কাজ হয়নি বলে অভিযোগ।