এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
১। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভে তোলপাড়। আজকের মধ্যে ইস্তফা না দিলে গান্ধীজয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলন, হুঁশিয়ারি CJP-র।
২। দিল্লি থেকে কলকাতা, লখনউ, পাটনা থেকে চন্ডীগড়। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টকে হাতিয়ার করে চাপ বাড়াচ্ছে বিরোধীরা।
৩। মুখ্য নির্বাচন কমিশনারকে বিচারের আওতায় আনতে সুপ্রিম কোর্টে দায়ের মামলা। ফৌজদারি পদক্ষেপের দাবি। একতরফা নেওয়া সিদ্ধান্ত বাতিলেরও আবেদন।
৪। জ্ঞানেশ কুমারকে সরাতে পারে একমাত্র CJP-ই। মনে করছেন কল্যাণ।
৫। মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এনডিএ-র অস্বস্তি বাড়াল LJP।
৬। কেন সাংসদ পদ খারিজ নয়? ৪ সপ্তাহ নয়, স্পিকারকে জবাব দিতে ২ সপ্তাহ পেলেন সুদীপরা। কোন দলে, বলতেও এত সময়, ফের আক্রমণে মমতা-তৃণমূল।
৭। পুজোর পরেই কলকাতা, হাওড়া-সহ ৭ পুরসভায় ভোট, অক্টোবরের শেষে বিজ্ঞপ্তি। ভোট হতে পারে ২৮ কিংবা ২৯ নভেম্বর, ২ ডিসেম্বর গণনা, জানাল কমিশন।
৮। পুরভোটের আগে বিজেপিতে বড় রদবদল। রাজ্য কমিটি থেকে বাদ শর্বরী। ফাল্গুনীর জায়গায় মহিলা মোর্চার সভানেত্রী অঞ্জনা বসু। যুব মোর্চায় অমিত সামন্ত।
৯। জেলেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, স্বামীর হয়ে প্রচারে নামলেন স্ত্রী। প্রচারে ঋতব্রত-তৃণমূলের প্রার্থী। ঘরে ঘরে দিয়ে প্রচারে বিজেপি প্রার্থী।
১০। ভোটে লড়ছেন বলে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে কীভাবে বিশেষ সুবিধে? সিঙ্গল বেঞ্চের নির্দেশে বিস্মিত ডিভিশন বেঞ্চ। খেজুরির মামলায় রক্ষাকবচের রায় খারিজ।