রুমা পাল, কলকাতা: ‘রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যকে গ্রুপ D-পদে চাকরি। রাজ্য সরকারের ডিরেক্টরেট, কালেক্টরেট ও বিভিন্ন সরকারি অফিসে গ্রুপ-ডি পদে নিয়োগ’, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
আরও পড়ুন, কালীপুজোয় আগে ফের বাড়ল গ্যাসের দাম
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ‘নিহতদের পরিবারের একজন করে যোগ্য সদস্যকে গ্রুপ D-পদে চাকরি। ২০০১ সালের ১ জানুয়ারি বা তারপর রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তির পরিবারের একজন সদস্য এই প্রকল্পে চাকরির জন্য বিবেচিত হবেন। মৃতের পরিবারের সদস্য হিসেবে স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা এবং তৃতীয় লিঙ্গের সন্তান আবেদন করতে পারবেন। অবিবাহিত কোনও ব্যক্তির রাজনৈতিক হিংসায় মৃত্যু হলে বিশেষ শর্তে তাঁর ভাই বা বোনও চাকরির আবেদন করতে পারবেন। পরিবারের মাসিক আয় ৫০ হাজার টাকার বেশি হলে আবেদন বিবেচিত হবে না। পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি করলে আবেদন গ্রাহ্য় হবে না’, পরিবারের কোনও সদস্য আয়কর দিলে সেই পরিবার এই প্রকল্পের আওতায় পড়বে না।
Suvendu Adhikari | “মহম্মদ সেলিম.. এত বড় সাহস”, নিশানা করে কী বললেন মুখ্যমন্ত্রী?
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)