West Bengal Dengue Update: রাজ্যে ফের ভয় ধরাচ্ছে ডেঙ্গি। দুর্গাপুজোর (Durga Puja) মুখে লাফিয়ে বাড়ছে মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, কোভিডকালের মতো ডেঙ্গি রোগীর পরিসংখ্যান নিয়ে বুলেটিন প্রকাশ করা শুরু করেছে স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan)। আশঙ্কাকে সত্যি করে এক মাসের মধ্যে ডেঙ্গি আক্রান্ত এক লাফে বেড়ে হয়ে গেছে দ্বিগুণেরও বেশি। পেরিয়ে গেছে ৫ হাজারের গণ্ডি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ডেঙ্গি সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে মুর্শিদাবাদে। নবাবের জেলায় এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ১০৭২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। সংখ্যাটা ৫০০ ছাড়িয়েছে। অন্যান্য জেলার মধ্যে উত্তর ২৪ পরগনা ৪৫০, নদিয়া ৪০০ এর বেশি এবং মালদায় প্রায় ৪০০ আক্রান্তের সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক।     



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *