রামপুরহাট: চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুতে উত্তেজনা বীরভূমের রামপুরহাটে। বছর এগারোর স্কুল পড়ুয়াকে ভুল ইঞ্জেকশন দেওয়ার পরই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।

কিছুদিন আগে রামপুরহাট হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয় ওই পড়ুয়া, দাবি পরিবারের। ৩ দিন আগে বাড়ি ফিরে ফের আজ পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের চেম্বারে আসে পড়ুয়া। চেম্বারের ল্যাবে ২টি ইঞ্জেকশন দেওয়ার পরই অবস্থার অবনতি হয় ওই কিশোরের। পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করা হয়।

ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই স্কুল পড়ুয়ার, অভিযোগ পরিবারের। চিকিৎসকের চেম্বারের সামনেই পড়ুয়ার দেহ রেখে চলল বিক্ষোভ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *