মেষ রাশি
উৎসবমুখর পরিবেশের জন্য কাজের ক্ষেত্রে আপনি একটু অলস হয়ে পড়বেন। এর প্রভাব আপনার অফিস ও ব্যবসায়িক কর্মকাণ্ডে স্পষ্টভাবে ফুটে উঠবে। এই সময়ে পেশাগত ক্ষেত্রে ছোটখাটো বাধা আসতে পারে, তাই পরিকল্পিত কাজগুলো সময়মতো শেষ করার জন্য আপনাকে কিছুটা বাড়তি প্রচেষ্টা করতে হতে পারে। আপনি যদি নতুন কোনও ব্যবসা শুরু করার, নতুন দোকান খোলার কিংবা নিজের ব্যবসার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করে থাকেন, তবে এই শুভ সময়টি অত্যন্ত অনুকূল বলে প্রমাণিত হবে। গুরুত্বপূর্ণ মুহূর্তে বন্ধুর কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেয়ে আপনি কিছুটা হতাশ বোধ করতে পারেন, তবে সপ্তাহান্তের দিকে কিছু ক্ষেত্রে ভাল ফলাফলের আশা করতে পারেন। আপনি যদি বর্তমানে বেকার হয়ে থাকেন, তবে এই উৎসবের সময়ে আপনার জন্য সুখবর আসতে পারে। হয়তো আপনি নতুন কোনো চাকরি পেয়ে যাবেন অথবা নতুন কোনো পদে যোগ দেওয়ার সুযোগ পাবেন। বিপণন ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরে সন্তুষ্টি লাভ করবেন। এই উৎসবের মরসুমটি পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা এবং নতুন সম্পত্তি কেনার ক্ষেত্রে চমৎকার সুযোগ আসবে। এছাড়া, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনাও হতে পারে।
বৃষ রাশি
সপ্তাহের শুরুতে আপনাকে আপনার কর্মজীবন, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি চমৎকার ভারসাম্য বজায় রাখতে হবে। নভেম্বরের শুরুতেই উৎসবের মরসুম, এই কারণে আপনার ব্যস্ততা বেড়ে যেতে পারে। আপনি যদি ব্যবসা সম্প্রসারণের কথা ভেবে থাকেন বা নতুন কোনো দোকান খোলার পরিকল্পনা করেন, তবে অবশ্যই অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। সম্পত্তি কেনা-বেচার বিষয়গুলোও আরও এগোতে পারে। যারা চাকুরিজীবি, তাদের ওপর কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব অর্পিত হতে পারে। পরিবারের ভেতরে পুরোনো কোনও বিষয় নিয়ে সামান্য উত্তেজনা দেখা দিতে পারে, তবে আপনি আপনার বিচক্ষণতা কাজে লাগিয়ে তা সমাধান করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনও ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য আপনার হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি আনন্দদায়ক হবে এবং সঙ্গীর সঙ্গে আপনার বন্ধন আরও দৃঢ় হবে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা আছে। আটকে থাক অর্থ পাওয়ার সম্ভাবনা আছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।