মিথুন রাশি
সপ্তাহের শুরুটা আপনার ভরপুর শক্তি ও উদ্দীপনায় পরিপূর্ণ থাকবে। উৎসবের মরসুমকে কাজে লাগিয়ে আপনার ব্যবসায় উল্লেখযোগ্য গতি আসবে, যা আপনার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন, তারা নামী কোম্পানিগুলো থেকে দারুণ সব প্রস্তাব পেতে পারেন; এমনকি আপনি নতুন কোনো প্রতিষ্ঠানে যোগও দিতে পারেন। আপনার বাড়িতে অতিথিদের আগমন লেগেই থাকবে। আপনি আপনার ভাইবোনদের সঙ্গে উৎসবের প্রস্তুতি নেবেন এবং কেনাকাটায় ব্যস্ত থাকবেন। আটকে থাক অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি অবিবাহিত হন, তবে কোনো সামাজিক অনুষ্ঠানে বিশেষ কারোর সঙ্গে আপনার দেখা হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য অনুকূল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সপ্তাহটি ভাল কাটবে। শিক্ষার্থীদের জন্যও সময়টি ভাল। বিদেশে পড়তে যাওয়ার সুযোগ আসতে পারে। তাই, পরিশ্রম চালিয়ে যান।                                         

কর্কট রাশি
সপ্তাহের শুরুটা আপনার জন্য মিশ্র অভিজ্ঞতাসম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে হঠাৎ করেই বাইরে যেতে হতে পারে। উৎসবের মরসুমের কারণে পারিবারিক দায়িত্বের চাপ কিছুটা বাড়তে পারে। আপনি যদি স্থাবর সম্পত্তি, বাড়ি, দোকান বা নতুন কোনো যানবাহন কেনা বা বেচার কথা ভেবে থাকেন, তবে নথিপত্র বা কাগজপত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখে নিন। তাড়াহুড়ো করলে লোকসান হতে পারে। তাছাড়া, আপনার ব্যবসায় কাজের চাপের কারণে যদি নতুন কর্মী নিয়োগের প্রয়োজন হয়, তবে তা অত্যন্ত ভেবেচিন্তে করুন। আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই খেয়াল রাখবেন যেন কোনও কথা সম্পর্ক নষ্ট না করে। প্রেমিক-প্রেমিকাদের সপ্তাহটি মোটামুটি কাটবে। আপনার খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনের দিকে বিশেষ নজর দিন। লটারি কাটতে চাইলে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। পুরোনো কোনও স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। পরিবারের বাবা-মায়ের খেয়াল রাখুন।                                      

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *