কলকাতা:  স্বাধীনতা দিবসে ভারী বর্ষণের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে। মূলত ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি প্রায় সব জেলাগুলিতেই। তবে ১৫ অগাস্টে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতেও।

আরও পড়ুন, আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কার্ড কাছে নেই ? শুধু এই কার্ড কাছে থাকলেই মিলবে সমাধান, কোথা থেকে করা যাবে আবদেন ? ফর্ম মিলবে কোথায় ?

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হবে, তবে এই ৩ টি জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণবঙ্গের ৩ টি জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এই তিনটি জেলা হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মূলত চলত সপ্তাহের মধ্যভাগ থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হয়েছে। সেই নিম্নচাপ আরও গভীর হয় গতকালই। যার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা ছিল বৃহস্পতিবার ও শুক্রবার। স্বভাবতই বাদ যাচ্ছে না শনিবারও। এদিকে শনিবার স্বাধীনতা দিবস। কিন্তু এদিনই প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে রাজ্যের জেলায় জেলায়।আইএমডি জানাচ্ছে, উত্তরবঙ্গের উপরের দিকের প্রায় সব জেলাতেই ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে মূলত ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, ১৫ ই আগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

আইএমডি সূত্রে খবর, বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ, পূর্বেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে, উত্তর-পশ্চিম দিকে এই সিস্টেমের অভিমুখ। মৌসুমী অক্ষরেখা বিকানের-এর পর মধ্যপ্রদেশের নিম্নচাপ ক্ষেত্রে প্রবেশ করেছে। এরপর জামশেদপুর হয়ে কলকাতার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত।  ১৫ ই আগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রসৃষ্ঠে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। এই কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *