কলকাতা: আজ থেকেই সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দফতর। কাল এবং পরশু থেকে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। দুই বঙ্গেই দুর্যোগের ইঙ্গিত স্পষ্ট।
এমনিতেই প্রবল বর্ষণে বিপর্যস্ত রাজ্যের একাধিক জেলা। তারই মাঝে আইএমডি সতর্ক করে জানিয়েছে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের তালিকায় ছিল দুই ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর সহ একাধিক জেলা। দুর্গাপুর, দীঘা, কাঁথি কোথাও নেই বাদ। কাল হালকা মাঝারি এবং পরশু সকাল থেকেই ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। শুধু হলুদ নয়, রয়েছে কমলা সতর্কতাও। এখানেই শেষ নয়, ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর আন্দামান সাগর ও তৎ সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থানরত, পশ্চিম উত্তর পশ্চিমদিকে, অগ্রসর হয়ে আজ, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরের, উপর অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে, ধীরেধীরে শক্তিশালী হয়ে ২১ সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ এবং ২২ সেপ্টেম্বর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর, অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।