
৪ অক্টোবর উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঝোড়ো হাওয়াও হতে পারে।

এদিন দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলির কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৫ অক্টোবর উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি-সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৫ অক্টোবর উত্তরবঙ্গে কিছু জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ ছাড়াও কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

৫ অক্টোবর দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

৬ অক্টোবর উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

৬ অক্টোবর উত্তরবঙ্গে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

৬ অক্টোবর দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার বইতে পারে, জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৬ অক্টোবর হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের সতর্কতা নেই।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ৪ থেকে ৬ অক্টোবর আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ৩৩ থেকে ৩৪ ডিগ্রি থাকতে পারে।
Published at : 04 Oct 2026 08:04 PM (IST)