কলকাতা : আজ ৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার থেকে ৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজ থেকে দক্ষিণবঙ্গে কমবে ঝড়বৃষ্টির পরিমাণ। তবে পুরোপুরি নিস্তার পাওয়া যাবে না। রবিবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে দাবি, এরপর ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অন্য়দিকে, সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ সপ্তাহান্তে ঝড়বৃষ্টি তুলনায় কম হতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে ফের ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে। 

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা – এই জেলাগুলিতে। জারি রয়েছে হলুদ সতর্কতা। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ – এই জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি রয়েছে ঝোড়ো হাওয়ার জন্য। ঘণ্টায় হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বিলবোর্ড খোলা নিয়ে অভিষেকের অফিসে ধুন্ধুমার, পুলিশের তলবে থানায় হাজিরা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের 

‘মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই’, সেটিং তত্ত্ব নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র 

আগামীকাল সকাল পর্যন্ত মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর – উত্তরবঙ্গের এই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার জন্য হলুদ সতর্কতাও জারি রয়েছে। 

উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলে একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা অবস্থান করছে। এই নিম্নচাপের জেরে এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয় অবস্থানের কারণেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি হচ্ছে। নিচু এলাকায় টানা বৃষ্টির জেরে জল জমে যাচ্ছে বিভিন্ন রাস্তায়। বাড়ছে যানজট। ভোগান্তি হচ্ছে নিত্যযাত্রীদের। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *