পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বেপাত্তা বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। এবার গ্রেফতার খোদ সরকারি দফতরের এক আধিকারিক। পুলিশের জালে বীরভূমের মহম্মদ বাজারের তৎকালীন BLLRO সব্যসাচী মণ্ডল। মহম্মদ বাজারের তৎকালীন BLLRO সব্যসাচী মণ্ডলকে গ্রেফতার করেছে SIT অর্থাৎ স্পেশ্যাল টাস্ক ফোর্স। নকল DCR তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৎকালীন BLLRO সব্যসাচী মণ্ডলকে। এর আগেই গ্রেফতার হয়েছেন BLLRO দফতরের ক্য়াশিয়ার বিশ্বজিৎ সাহা। গ্রেফতার হন টুলু মণ্ডলের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত কৌসর আলিও। তদন্তকারীদের স্ক্য়ানারে টুলু মণ্ডল। আর এবার গ্রেফতার হলেন মহম্মদ বাজারের তৎকালীন BLLRO সব্যসাচী মণ্ডল। পুলিশ সূত্রে দাবি, নকল DCR তৈরির যে চক্র ছিল, সেখানে তাঁর ভূমিকা ছিল। এরপরই SIT-এর  হাতে গ্রেফতার হলেন সব্যসাচী মণ্ডল। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *