Train Cancelled: অতিবৃষ্টির জেরে তিলডাঙা ও নিউ ফরাক্কা স্টেশনের (New Farakka Station) মধ্যে রেল লাইনে ধস। ধসের জেরে ব্য়াহত NJP গামী লাইনে ট্রেন চলাচল। ৫ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লেট একাধিক দূরপাল্লার ট্রেন। দার্জিলিং মেল ৫ ঘণ্টা লেট, পদাতিক এক্সপ্রেস সাড়ে ৫ ঘণ্টা লেট। রাঁচি–কামাখ্যা এক্সপ্রেস ২ ঘণ্টা ২৯ মিনিট লেট, কামাখ্যা–কর্ণভূমি এক্সপ্রেস প্রায় ১০ ঘণ্টা লেট। আগরতলা–হামসফর এক্সপ্রেসও প্রায় ১২ ঘণ্টা লেট। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালাচ্ছেন রেল কর্মীরা। ধসের জেরে আটকে পড়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মতো ট্রেন।
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস। উত্তরবঙ্গের (North Bengal) ট্রেন চলাচল বিপর্যস্ত। পরপর ট্রেন বাতিল। ঘুরপথে চলছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। দুর্ভোগের শিকার যাত্রীরা। বাসের টিকিটের (Bus Ticket) জন্য হাহাকার।