কলকাতা: ফেলুদা তাঁর সবসময়ের জন্যই প্রিয় চরিত্র। তাঁর কাছে স্বপ্নের মতোই। তবে, ‘চালচিত্র’-র রহস্য সমাধানের দায়িত্বও তো রয়েছে তাঁর কাঁধেই। ‘হইচই’ (Hoichoi)-এর হাত ধরে, জোড়া ওয়েব সিরিজে, জোড়া চমক দিতে চলেছেন অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। একদিকে আসছে ফেলুদা-র নতুন ওয়েব সিরিজ। এবারের গল্প, ‘বাক্স রহস্য’ (Feludar Goyendagiri: Baksho Rawhoshyo)। এবারের ফেলুদা সিরিজের পরিচালক, কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee) অন্যদিকে, প্রতীম ডি গুপ্তের (Pratim D Gupta) পরিচালনায় ফের আসছে, ‘চালচিত্র’, এবারের গল্প ‘দ্য একচালা মাডার্স’ (Chaalchitro: The Ekchala Murders)।
ফেলুদা নিয়ে ফিরছেন টোটা, জটায়ুর চরিত্রে নতুন মুখ! কে?
এবারের ফেলুদা-র নতুন সিজন একটি চমক রয়েছে। এতদিন জটায়ুর ভূমিকায় দেখা যেত, অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborti)-কে। সৃজিত মুখোপাধ্যায় যে ফেলুদা পরিচালনা করছিলেন, সেখানে ফেলুদার ভূমিকায় দেখা যেত, টোটা রায়চৌধুরীকে। তোপসের ভূমিকায় দেখা গিয়েছিল, কল্পন মিত্র (Kalpan Mitra)-কে। আর এবার জটায়ুর ভূমিকায় থাকছেন, অনির্বাণ নয়, শুভদীপ চক্রবর্তী (Subhadip Chakrabarti)-কে। সদ্যই তাঁর ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে জটায়ুর চরিত্রে দেখা গিয়েছে শুভদীপকে। এবার আর সৃজিত নয়, পরিচালকের দায়িত্ব কমলেশ্বরের কাঁধে। তিনি বাক্স রহস্যের রহস্য কেমন জমাটি করতে পারেন, তার উত্তর দেবে সময়।
‘চালচিত্র: দ্য একচালা মাডার্স’-এর রহস্য সমাধানে টোটা, অনির্বাণ, চঞ্চল
অন্যদিকে, প্রতীম ডি গুপ্ত নিয়ে আসছেন নতুন ওয়েব সিরিজ, ‘চালচিত্র: দ্য একচালা মাডার্স’। এই সিরিজে টোটার সঙ্গে থাকছেন, অনির্বাণ চক্রবর্তী, চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) এবং শ্বেতা মিশ্র (Sweta Mishra)। এক সিরিয়াল কিলার, নারীদের খুন করে, তাদের দেবী রূপে পুজো করছে। কিন্তু কেন? কীভাবে আটকানো যাবে এই খুনিকে? কেনই বা একের পর এক খুন করে চলেছে সে? সেই সমস্ত জট খুলবে, ‘চালচিত্র: দ্য একচালা মাডার্স’-এ। জোড়া ওয়েব সিরিজ আর জোড়া নতুন চরিত্র নিয়ে, চমক দিতে আসছেন টোটা।
নতুন ওয়েব সিরিজ, নতুন জুটিতে ফিরছেন সৌমিতৃষা
কৃষাণু গঙ্গোপাধ্যায়ের (Krishanu Gangullyy) নতুন ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে, সৌমিতৃষা কুণ্ডুকে। তাঁর বিপরীতে দেখা যাবে, গৌরব চট্টোপাধ্যায়কে (Gourab Chatterjee)। এছাড়াও এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, লাবণী সরকার। সিরিজে সৌমিতৃষার চরিত্রের নাম, ইরা। বিপত্নীক মাঙ্গলিক এক ব্যক্তির প্রেমে পড়েই, বদলে যায় ইরার জীবন। বদল আসে তার নিজের মধ্যেও। ‘মাঙ্গলিক’ কী শুধুই একটি বিশ্বাস নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও সত্যি? উত্তর দেবে এই ওয়েব সিরিজ।