মেষ রাশি 
ব্যবসা: আপনার প্রতিদ্বন্দ্বীরা হয়তো আপনার অগ্রগতিতে ঈর্ষান্বিত হবে, কিন্তু আপনার মিষ্টি কথা ও ভালো আচরণের দ্বারা আপনি সকলের মন জয় করে নেবেন।

কর্মজীবন ও শিক্ষা: কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে। দাতব্য ও সৃজনশীল কাজে সময় ব্যয় করলে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভাল। পড়াশুনার দিকে আরও মন দিন, ভাল ফল পাবেন। 

প্রেম ও পরিবার: আপনার প্রেম জীবনে ভালোবাসা ও সম্প্রীতি বিরাজ করবে। সন্তানদের সঙ্গে সময় ভাল কাটবে। বাড়ির প্রয়োজনীয় জিনস কেনাকাটা করতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি ভাল কাটবে। 

অর্থ: আপনার আর্থিক অবস্থা ভারসাম্যপূর্ণ থাকবে। পারিবারিক প্রয়োজনে ব্যয় করবেন।

স্বাস্থ্য: আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধু ও আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দময় সময় কাটালে আপনি মানসিকভাবে সতেজ থাকবেন।

শুভ সংখ্যা: ৯ 
শুভ রঙ: লাল

বৃষ রাশি
ব্যবসা: সম্পত্তি বা স্থাবর সম্পদ সংক্রান্ত যেকোনও পুরোনো সমস্যার সমাধান হতে পারে, যা আপনার ব্যবসাকে স্বস্তি দেবে।

কর্মজীবন ও শিক্ষা: কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। শিক্ষার্থীদের জন্য দিনটি মোটামুটি কাটবে। 

ভালোবাসা ও পরিবার: পরিবারের সদস্যদের মধ্যে কোনও টানাপোড়েন থাকলে বয়োজ্যেষ্ঠদের পরামর্শে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সন্ধ্যায় অতিথিদের আগমন পুরোনো স্মৃতি ফিরিয়ে আনবে। অবিবাহিতদের জন্য দিনটি খুব ভাল কাটবে না। বিয়ের প্রস্তাবে কিছু বাধা আসতে পারে। 

অর্থ: সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক স্বাচ্ছন্দ্যের জন্য অর্থ ব্যয় হতে পারে।

স্বাস্থ্য: আহত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কাজ করার ও ভ্রমণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন।

শুভ সংখ্যা: ৬ 
শুভ রং: সাদা

মিথুন রাশি
ব্যবসা: ব্যবসায় অপ্রত্যাশিত মুনাফা বা বড় সম্পত্তি ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন।

কর্মজীবন ও শিক্ষা: কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। পদোন্নতি হবে। নতুন কোনও প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি খুব ভাল। বিদেশে পড়ার সুযোগ আসতে পারে। 

ভালোবাসা ও পরিবার: পরিবারের পরিবেশ আনন্দময় থাকবে। প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। জীবনসঙ্গীর সঙ্গে দিন ভাল কাটবে। কিছু উপহার পেতে পারেন। 

অর্থ: আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় ও আড়ম্বরপূর্ণ ব্যয় নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ হবে।

স্বাস্থ্য: সন্ধ্যায় দ্রুত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকুন এবং ট্রাফিক নিয়ম মেনে চলুন।

শুভ সংখ্যা: ৫ 
শুভ রং: সবুজ

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *