কলকাতা: হবু মা, পিয়ান সরকারের (Paean Sarkar) জন্মদিন। তবে এবারের জন্মদিনটা তাঁর কাছে একেবারে আলাদা। এই বছর, নিজের শরীরের মধ্যে একটি প্রাণকে লালন করছেন, পিয়ান। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন, স্বামী রাজা চন্দ (Raja Chanda)। পরিচালকের জন্মদিনেই প্রথম মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন, পরিচালকের স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় রাজার জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন পিয়ান। আর সেখানেই দেখা গিয়েছিল তাঁর বেবি বাম্প। টলিউডের সবাই শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁকে। আর এবার, নিজের জন্মদিনে বেবিবাম্প নিয়ে ফটোশ্যুট করলেন পিয়ান।

জন্মদিনে প্রথমবার বেবি বাম্পের ছবি সামনে আনলেন পিয়ান

কলকাতা ও মুম্বই মিলিয়েই কাজ করেন পিয়ান, তবে বর্তমানে তিনি নতুন কোনও কাজ হাতে নেননি। সন্তানের অপেক্ষাতেই দিন গুনছেন তাঁরা। সোশ্যাল মিডিয়া পোস্টে অবশ্য, এর আগে সন্তান আসার খবরের কথা উল্লেখ করেননি পিয়ান। সোশ্যাল মিডিয়ায় রাজা চন্দের কেক কাটার একগুচ্ছ ছবি আপলোড করেছিলেন পিয়ান। সেখানে দেখা গিয়েছিল, কেক কাটছেন রাজা, আর একটি ছবি একসঙ্গে দাঁড়িয়ে রাজা ও পিয়ান। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন মাম্মা। আমার জীবনটাকে চাপমুক্ত করে দেওয়ার জন্য, সুরক্ষিত করার জন্য আর এত এত ভাল অনুভূতি দিয়ে ভরে দেওয়ার জন্য তোমায় অনেক অনেক ভালবাসা। এই বছর আমরা একটু বেশি হাসি, একটু বেশি জড়িয়ে থেকে তোমার জন্মদিনটা উপভোগ করলাম।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে রাজাকে শুভেচ্ছা জানিয়েছিলেন অনেকেই। আর সেই পোস্টের মাধ্যমেই প্রথমবার প্রকাশ্যে এসেছিল, পিয়ানের মা হওয়ার খবরও। জোড়া শুভেচ্ছায় ভাসছেন রাজা এবং পিয়ান। কাজের জন্য পিয়ান আর রাজা ২ জনকেই কলকাতা এবং মুম্বই যাতায়াত করতে হয়, তবে বর্তমানে কলকাতাতেই থাকছেন পিয়া।

আজ পিয়ানের জন্মদিনে একগুচ্ছ পোস্ট করে নিয়েছেন রাজা। গোলাপি শার্টে বেবি বাম্প ঢেকে, কেক কাটছেন পিয়ান। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে রাজা চন্দ লিখেছেন, ‘এই বছরের জন্মদিনটা তোমার কাছে একটু বেশিই বিশেষ হয়ে থাকুক। তুমি সেরা মা হয়ে উঠবে। অনেক ভালবাসা।’ আর সোশ্যাল মিডিয়ায় সাদা কালো একগুচ্ছ বেবি বাম্পের ছবি শেয়ার করে নিয়েছেন পিয়ান। সেখানে তিনি লিখেছেন, ‘এই বছর একটু বেশিই কিছু নিয়ে যাচ্ছি আমি, আর সংগ্রহ করে রাখছি অনেক স্মৃতি।

আরও পড়ুন: Big Boss Bangla: ভাঙল পাত্র, হাতাহাতি হওয়ার পরিস্থিতি! নন্দিনী-সৃজলাকে সমর্থন করতে গিয়ে গোটা হাউজেরই বিপক্ষে চলে গেলেন একজন?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *