জোড়াফুল প্রতীক তাঁর আঁকা বলে দাবি করে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে মিথ্য়াচারের অভিযোগ করেছেন শিল্পী সোমনাথ চৌধুরী। এবার তাঁর পাল্টা জবাব দিলেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ।
আরও পড়ুন – সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেন,’তৃণমূলের বিরোধিতা তো করতেই হবে। আমার দল এখন ভাল কাজ করছে। প্রতীক নিয়ে যা যা করছে, বাচ্চারা যারা ক্লাব পরিচালনা করে, তারাও এর চেয়ে বেটার ম্যানেজমেন্ট করে। আগামী দিনের কথা আমি বলতে পারব না ওইভাবে। কিন্তু ঘুরে দাঁড়ানো… মমতা যে জায়গায় ছিল, সেই জায়গায় ফিরে যাওয়া অসম্ভব। অসম্ভবের পরে যদি কিছু থাকে, সেই জায়গায় দাঁড় করাবে। পার্টি চলার একটা নিয়ম আছে। নিয়ম না মেনে ইচ্ছে মতো যা যা বলে, বাক্য সেখানে গন্ডগোলের বাক্য। কী করে সেখানে হবে? নিজের দলের লোককে তাড়াচ্ছে এবং বিনা কারণে। এই সব করেছে বলেই তো আজ এখানে আছে। অনেক সময় পেয়েছিল সতর্ক হওয়ার।’