কলকাতা: রামচন্দ্রকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের বিধায়ক কীর্তি আজাদ। রামচন্দ্রই কি একমাত্র ভগবান, প্রশ্ন তুলেছেন তিনি। নিজের স্ত্রীর অগ্নিপরীক্ষা নেন যিনি, যিনি স্ত্রীকে ঘর থেকে বের করে দেন, তাঁর মন্দিরে কেন যাবেন, এই প্রশ্নই তোলেন। তাঁর মন্তব্য সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। কীর্তির তীব্র সমালোচনা করেছে বিজেপি। তাঁকে ‘মূর্খ’ বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। (Kirti Azad)

রামচন্দ্রকে নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন মমতা-তৃণমূলের সাংসদ কীর্তি। তাঁর বক্তব্য, “আমাদের দেশে ৩২ কোটি দেবী-দেবতার মধ্যে রামই কি একমাত্র ভগবান? আমি তো কখনও যাব না। যিনি নিজের স্ত্রীকে পরিত্যাগ করেন, অগ্নিপরীক্ষায় উতরে যাওয়ার পরও মা সীতাকে বাড়ি থেকে বের করে দেন। কেন যাব? আমি সীতা মায়ের জন্মস্থানের লোক। মর্যাদা পুরুষোত্তম! কিসের মর্যাদা? বাচ্চাদের কী বোঝাব?” (TMC News)

আরও পড়ুন: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, পরাজয়ের পরও মমতা-তৃণমূলে ছিলেন

সেখানেই থামেননি কীর্তি। তিনি আরও বলেন, “আমি কামাখ্যা যাই। মা কালীর দর্শন করি। কালী আমার দেবী। আমার বাবা দুর্গার উপাসক ছিলেন। আমি কালীর উপাসক। কামাখ্যা যাই, দক্ষিণেশ্বর যাই, কালীঘাট যাই। দিল্লির গোল মার্কেটের কালীমন্দিরেও যাই আমি। তাই বলে কি হিন্দু নই আমি? শুধু একটা জিনিসেই আটকে আছে। রাম রাম রাম…কৃষ্ণের কোনও গুরুত্ব নেই? শ্যামাতারিণী, ভৈরবী, বগলামাতা, ত্রিপুরেশ্বরীর কোনও গুরুত্ব নেই এদের কাছে?”

আরও পড়ুন: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল

এর পাল্টা কীর্তিকে বিঁধেছেন বিজেপি-র সায়ন্তন বসু। তিনি বলেন, “অর্ধ মূর্খ। আর কী বলব এদের সম্পর্কে তিনি যাবেন, যাবেন না, তাঁর বিষয়। ভগবান শ্রী রামচন্দ্রকে সারা ভারতবর্ষের মানুষ শ্রেষ্ঠ পুরুষ বলে মনে করেন। তাঁকে সারা ভারতবর্ষ, প্রত্যেক প্রদেশে রামের নামে ব্যক্তি খুঁজে পাবেন, প্রত্যেক ভাষায় রামায়ণের অনুবাদ আছে। যাঁকে সারা ভারতের মানুষ শ্রেষ্ঠ পুরুষ, ভগবান বলে মনে করে, কে কী বলল, একজন অর্ধ মূর্খ লোক, তা নিয়ে কোনও মন্তব্য করা উচিত নয়।”

সায়ন্তন জানিয়েছেন, তাঁরাও মা কালীর উপাসক। তাই বলে কি রামমন্দিরে যান না? রামচন্দ্রের কথা বলেন না? তাঁর কথায়, “সারা ভারতবর্ষকে যাঁরা যুক্ত করেছেন, তাঁদের মধ্যে একজন শ্রী রামচন্দ্র। সাংস্কৃতিক দূত তিনি। আসমুদ্র হিমাচল  নয়, সারা পৃথিবীতে তাঁর ব্যাপ্তি রয়েছে। তাঁর বিরুদ্ধে বলে ওঁর কী লাভ উনি জানেন। আমার মনে হয় এগুলো প্রচার পাওয়ার কৌশল। অনেক দিন টিভিতে দেখানো হচ্ছে না যে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *