কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সরব হয়েছে বিরোধী জোট ইন্ডি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পর্যন্ত পথে নেমেছেন দিল্লিতে। আর এবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ই মেল পাঠালেন জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে।
বাড়ির গেটে বুলডোজার, কাটা গেল লোহার গেট, ভাঙা পড়ল সেন্ট্রি কিয়স্ক, আর এবার আইনজীবী মারফত ই মেল, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি যে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন, সেই জ্ঞানেশ কুমার সহ আরও দুইজন নির্বাচন কমিশনারের কাছে ই মেল মারফৎ হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশনের উল্লেখ করে ওই ই মেল করা হয়েছে। কালীঘাট রোডের অফিস ও বাড়িতে বারবার নজরদারি করা হচ্ছে, চলছে হামলা বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক। পাশাপাশি প্রতীক-যুদ্ধের হলফনামার নথি ছিনিয়ে নেওয়া বা বিকৃত করারও আশঙ্কাও প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আগামী ২০ নভেম্বর মমতা তৃণমূল কংগ্রেসের নথি জমা দেওয়ার শেষ দিন। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ইতিমধ্যে নথি জমা দিয়ে দিয়েছেন।