ABP Ananda LIVE : টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম। তোলাবাজি-সহ একাধিক মামলায় গতকাল তাঁকে গ্রেফতার করা হয়। আজ ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে ছোড়া হয় ডিম
আরও খবর
বিজেপি নেতৃত্বাধীন NDA শিবিরের অন্তরর্দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিক জিতন রাম মাঝির পদত্যাগ দাবি করলেন কেন্দ্রের আর এক মন্ত্রী চিরাগ পাসোয়ান। পাল্টা জিতনও তাঁর পদত্যাগ চাইলেন। সংরক্ষণ নিয়ে মতবিরোধের জেরে প্রকাশ্যে বাগযুদ্ধ বাধল তাঁদের মধ্যে। জিতন এবং চিরাগ কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের শরিক। দুই কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে এহেন বাগযুদ্ধ, পরস্পরের পদত্যাগের তোলা নজিরবিহীন। (Jitan Ram Manjhi vs Chirag Paswan)
দিল্লির যন্তর মন্তরে সংরক্ষণ বিরোধী বিক্ষোভের পর থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সেই আবহেই হিন্দুস্তানি আওয়ামি মোর্চা সেক্য়ুলার (HAM) দলের সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতনের ছেলে সন্তোষ কুমার সুমন সংরক্ষণ নীতি নিয়ে প্রশ্ন তোলেন। তফসিলি জাতি এবং তফসিলি জনজাতিদের মধ্যে উপশ্রেণি তৈরির দাবি তোলেন।