টিটাগড়ে বেআইনি আধার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস। পয়সা দিলেই বেআইনিভাবে তৈরি হয়ে যেত আধার, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট। সাইবার প্রতারণা মামলার তদন্তে বেআইনি কারবারের পর্দাফাঁস। টিটাগড় স্টেশনের পাশে রমরমিয়ে চলছিল বেআইনি কারবার । বেআইনিভাবে তৈরি হত আধার, ভোটার, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট। ভোটার কার্ডে একজনের নাম, আরেক জনের ঠিকানা! আমডাঙার থানার অভিযানে গ্রেফতার ১। উদ্ধার বায়োমেট্রিক যন্ত্র, ফিঙ্গার প্রিন্ট ও আই স্ক্যানার, ডেস্কটপ, ল্যাপটপ। বেআইনি কারবারের নেপথ্যে বড়সড় চক্র, অনুমান পুলিশের।
আরও পড়ুন – নজরে পাহাড়, আজ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ পাহাড়ের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক অমিত শাহের। আজ পাহাড়ের সাংসদ, বিধায়ক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক। অমিত শাহের একাধিক বৈঠকে সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। আজ অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরের শেষ দিন। আজ পাহাড়ের পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। পাহাড়ের সাংসদ, বিধায়ক ও শীর্ষ রাজনৈতিক নেতৃত্বদের সঙ্গে জরুরি বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। হোটেল মেফেয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একাধিক বৈঠকে সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।