কলকাতা: মুম্বইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff) গাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ৩ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে, জিজ্ঞাসাবাদ করে সেটাই খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দায়স্বীকার করেছে, লরেন্স বিষ্ণোই গ্যাং। বার্তা দেওয়া হয়েছে যে, টাইগার শ্রফকে আগেও সতর্ক করা হয়েছিল যাতে তিনি সলমন খানের সঙ্গে কাজ না করেন বা সলমন খানের ঘনিষ্ঠ বৃত্তে না থাকেন। নাহলে তাঁকে এই সিদ্ধান্তের মূল্য চোকাতে হবে। কিন্তু টাইগার শ্রফ এই বার্তা মানেননি বলেই নাকি তাঁর ওপর হামলা হয়েছে, এমনটাই জানানো হয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাং-এর দেওয়া বার্তায়। তবে সত্যিই কি এই হামলার আগে কোনও আগাম হুমকি পেয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

হামলা হবে, এই হুমকি আগেই পেয়েছিলেন টাইগার শ্রফ? কী জানা যাচ্ছে?

পুলিশ সূত্রের খবর, টাইগার শ্রফের যাবতীয় রেকর্ড, মোবাইল, ইমেল ইত্যাদি পরীক্ষা করেও কোনও হুমকি ফোন বা বার্তা পাওয়া যায়নি। বলি অভিনেতার ওপর এই হামলা একেবারেই আচমকা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে জানানো হয়েছে, এই ঘটনার আরও তদন্ত চলছে। কেন টাইগার শ্রফকেই হামলার জন্য বেছে নেওয়া হল, কেন কোনও আগাম বার্তা না দিয়েই তাঁর ওপর এরকম প্রাণঘাতী হামলা চালানো হত তা খতিয়ে দেখা হচ্ছে। একাধিক নিয়ম মেনেই চলছে তদন্ত, জানানো হয়েছে পুলিশের তরফে। প্রসঙ্গত, এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে আটক করেছে পুলিশ।

ধৃতদের কেউ নাবালক নয়, জানিয়ে দিল পুলিশ

পুলিশ সূত্রে খবর, যে ৩ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে ২ জন হরিয়ানার এবং একজন বিহারের বাসিন্দা। এই ৩ জনের মধ্যে কারও বয়সই ১৮ বছরের কম নয়। তবে তাঁরা কীভাবে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দেখা হচ্ছে, এই ঘটনার আগে টাইগার শ্রফের কাছে আদৌ কি কোনও হুমকি ফোন এসেছিল? এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও খবর নেই পুলিশের কাছে। তবে যেহেতু গতকাল যে ভয়েজ নোট প্রকাশ্যে এসেছে, সেখানে বলা হয়েছে যে, টাইগার শ্রফকে এর আগেও সতর্ক করা হয়েছিল, সেই কারণে এই বিষয়টির দিকেও নজর দিচ্ছে পুলিশ। মুম্বই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থানের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) এবং কোটা সিটি পুলিশের যৌথ উদ্যোগে অভিযুক্তদের আটক করে। পুনে-জয়পুর এক্সপ্রেসে যাত্রা করার সময়ই পাকড়াও করে পুলিশ। অভিযুক্তদের প্রথম ছবি প্রকাশ্যে আসতেই মুম্বই পুলিশের তরফ থেকে আরও জোরদার তল্লাশি শুরু হয়েছে। 

 

আরও পড়ুন: Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চালানো ৩ ধৃতের মধ্যে একজন নাবালক? কী জানাচ্ছে পুলিশ?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *