কলকাতা: টাইগার শ্রফকে (Tiger Shroff) লক্ষ্য করে গুলি করার ঘটনায় এবার গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ১০। টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর আগে কি রীতিমতো মহড়া দিয়েছিল অভিযুক্তরা? মুম্বই পুলিশ সূত্রের খবর, হামলার আগে মুম্বইয়ের কাছেই বন্দুক চালানোর মহড়া দিয়েছিল অভিযুক্তরা। বন্দুক চালানোর মহড়ার সেই জায়গার সন্ধান মিলেছে। পুলিশ সূত্রে আরও খবর, ১ জন ২ রাউন্ড, অন্যজন ১ রাউন্ড গুলি চালিয়ে অস্ত্র পরীক্ষা করে। উদ্দেশ্য ছিল একটাই একটাই… হামলার আগে আগ্নেয়াস্ত্র ঠিকঠাক কাজ করছে কি না, তা নিশ্চিত করা।

গুলি চালানোর আগে গুলি চালানোর মহড়া করেছিল সন্দেহভাজনরা

কিন্তু কীভাবে ঘটে এই ঘটনা? পুলিশ জানাচ্ছে, ইতিমধ্যেই গোটা ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কোথা থেকে, কিভাবে আনা হয় অস্ত্র, কার ওপর হামলা চালানো হবে সেটা কীভাবে পরিকল্পনা করা হয়, সেই সমস্ত বিষয়টা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখছে পুলিশ। আর সেই জেরাতেই উঠে আসে ভয়াবহ সব তথ্য। সেখানেই জানা গিয়েছে, ১ জন ২ রাউন্ড, অন্যজন ১ রাউন্ড গুলি চালিয়ে অস্ত্র পরীক্ষা করে। উদ্দেশ্য ছিল একটাই একটাই… হামলার আগে আগ্নেয়াস্ত্র ঠিকঠাক কাজ করছে কি না, তা নিশ্চিত করা। তবে এই হামলার সময়েই ঘটে যায় একটা ঘটনা। অন্ধেরির একটি হোটেলে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করার সময় ঘটে যায় মিসফায়ার। গুলি লাগে বিছানায়। পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে, পঞ্জাব ও দিল্লি পুলিশের ডেটাবেসে থাকা সন্দেহভাজনদের ভয়েস স্যাম্পলের সঙ্গে নমুনা মিলিয়ে দেখা হবে। আরও জানা গিয়েছে, গুলি চালানোর পর দুষ্কৃতীরা সুরাটে লুকিয়ে রেখেছিল আগ্নেয়াস্ত্রটি। এখানেই শেষ নয়, ওই একই জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল মোবাইলও। সুরাটে কোথায় রাখা আগ্নেয়াস্ত্র ও মোবাইল স্থানীয়দের সাহায্য নিচ্ছে পুলিশ।

টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনার তদন্তে কী কী জানা যাচ্ছে?

টাইগার শ্রফের ওপর হামলাটি ঠিক কেন ঘটানো হল, তা নিয়ে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। আর একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। আগেই জানা গিয়েছিল, আদৌ টাইগার শ্রফ নন, হামলাকারীদের প্রথম লক্ষ্য ছিলেন, সলমন খান (Salman Khan)। প্রথমে পরিকল্পনা করা হয়েছিল, হামলা চালানো হবে বলিউডের ‘ভাইজান’-এর ওপরেই। কিন্তু কড়া নিরাপত্তার কারণে বদলানো হয় সিদ্ধান্ত। এখানেই শেষ নয়, হামলাকারীরা নাকি রেকি করেছিলেন রণবীর কপূরের (Ranbir Kapoor) বাড়িতেও। শেষমেষ হামলা চালানো হয়, টাইগার শ্রফের ওপর। হামলাকাণ্ডে ৩ শ্যুটার ছাড়াও গ্রেফতার করা হয়েছে, আরও ৫ জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন ২ জন মহিলাও। ৫ অভিযুক্তকেই মুম্বই পুলিশের হাতে তুলে দিয়েছে দিল্লি পুলিশ। হামলার ঘটনায় কোটা থেকে মুম্বইয়ে আনা হয়েছে ৩ শ্যুটারকে।

 

আরও পড়ুন: Tiger Shroff: অমৃতসর থেকে আসে আগ্নেয়াস্ত্র, টাইগার শ্রফের ওপর গুলি চালানোর পরে লুকিয়ে রাখা হয় সুরাটে!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *