কলকাতা: টাইগার শ্রফের (Tiger Shroff) গাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনায় একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। সদ্যই জানা গিয়েছে যে, টাইগার নয়, হামলাকারীদের প্রাথমিক লক্ষ্য ছিলেন সলমন খান। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কড়া হওয়ার কারণে, পরে বদলে যায় সেই সিদ্ধান্ত। হামলা করার সিদ্ধান্ত নেওয়া হয় টাইগার শ্রফের ওপর। তবে এখানেই শেষ নয়, অভিযুক্তরা নাকি রেকি করেছিলেন রণবীর কপূরের (Ranbir Kapoor) বাড়িতেও! সদ্যই প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, অর্থাৎ নিশানায় ছিলেন রণবীর কপূরও!

টাইগারের ওপর হামলাকারীরা রেকি করেছিলেন রণবীর কপূরের বাড়িতেও!

টাইগার শ্রফের বাড়িতে গুলি চলার ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। কে কে এই গ্যাং-এর ব়্যাডারে রয়েছেন, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। আর সেখানেই যেমন উঠে এসেছে সলমন খানের নাম, তেমনই উঠে এসেছে, রণবীর কপূরের নামও। টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় দায়স্বীকার করেছে, লরেন্স বিষ্ণোই গ্যাং। অনিত পণ্ডিত নামে এক ব্যক্তি, একটি ভয়েজ মেসেজ করে জানিয়েছেন, তাঁর সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর যোগ রয়েছে। পরিকল্পনা অনুযায়ীই হামলা চলেছে টাইগার শ্রফের ওপর। সলমন খানের সঙ্গে কাজ করা নিয়ে টাইগারকে সতর্ক করা হয়েছিল আগেই। সেই কথা তিনি না শোনাতেই টাইগারের ওপর হামলা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, আগাম কোনও হুমকি আসেনি বলিউড অভিনেতার কাছে। তবে ইতিমধ্যেই সলমন খান এবং রণবীর কপূরের নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়েছে।

ভুয়ো খবর ছড়ালেই পদক্ষেপ, হুঁশিয়ারি টাইগার শ্রফের টিমের তরফে

অন্যদিকে টাইগার শ্রফের টিমের তরফ থেকে জানানো হয়েছে, গত রবিবার মুম্বইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালানোর মতো যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তার তদন্ত ইতিমধ্যেই করছে পুলিশ। একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে এই বিষয় নিয়ে টাইগার শ্রফ এখনও পর্যন্ত কোনও বক্তব্য রাখেননি। কোনও ছবি প্রকাশ করেননি বা সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্টও করেননি। ফলে সমাজমাধ্যম জুড়ে টাইগারের ছবি, বক্তব্য বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ঘটনার যে সমস্ত ভিত্তিহীন ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেগুলো রুখতে যেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়। অন্যথায় টাইগার শ্রফের টিমের তরফ থেকে আইনি চিঠি পাঠানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন: Tiger Shroff: ২ মহিলার ব্যাগে ট্রেনে করেই আসে অস্ত্র! টাইগার শ্রফের ওপর হামলায় চমকপ্রদ তথ্য প্রকাশ্যে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *