কলকাতা: টাইগার শ্রফের (Tiger Shroff) ওপর গুলি চলার ঘটনার কথা প্রকাশ্যে আসার পর থেকেই, অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন বলিউড অভিনেতার স্বাস্থ্য নিয়ে। এরপরে একাধিক ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, টাইগার শ্রফের গায়ে একাধিক ব্যান্ডেজ বাঁধা রয়েছে। আর তারপরেই অনুরাগীরা জানতে চান, কেমন আছেন তিনি? তবে একটি বিয়ের অনুষ্ঠানে এসে, টাইগার শ্রফের স্বাস্থ্য নিয়ে প্রশ্নের মুখে পড়ে, তা এড়িয়ে গেলেন বোন কৃষ্ণা শ্রফ (Krishna Shroff)। 

টাইগার শ্রফ কেমন আছেন? প্রশ্ন এড়িয়ে চলে গেলেন বোন কৃষ্ণা

সদ্য়ই মুম্বইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে, ১০ রাউন্ড গুলি চলেছে। আর এরপরেই অনুরাগীরা জানতে উগ্রীব যে, অভিনেতা কেমন আছেন? টাইগার শ্রফের সঙ্গে, যথেষ্ট ভাল সম্পর্ক বোন কৃষ্ণা শ্রফের। তবে এদিন মুম্বইতে নেটপ্রভাবী মিস্টার ফাইসু এবং তান্য সিদ্দিকি-র (Mr Faisu and Tanya Siddiqui) বিবাহে গিয়েছিলেন কৃষ্ণা। আর সেখানে টাইগার শ্রফের স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন উঠতেই, এড়িয়ে গেলেন তিনি। এদিন তিনি গাড়ি থেকে নামতেই, কৃষ্ণার সঙ্গে কথা বলতে, তাঁর ছবি তুলতে আসেন পাপারাৎজিরা। তবে এদিন পাপারাৎজিদের সঙ্গে একেবারেই কথা বলতে চান না কৃষ্ণা। এমনকি পাপারাৎজিদের জন্য পোজও দিতে চান না তিনি। গাড়ি থেকে নেমে সোজা তিনি ঢুকে যান অনুষ্ঠানে। টাইগার শ্রফের স্বাস্থ্য নিয়ে এদিন কৃষ্ণাকে প্রশ্ন করা হলেও, তিনি এড়িয়ে গিয়েছেন। ভাই কেমন আছেন, তা নিয়ে তিনি কোনও কথাই বলতে চাননি। 

ভুয়ো খবর ছড়ালেই পদক্ষেপ, হুঁশিয়ারি টাইগার শ্রফের টিমের তরফে

অন্যদিকে টাইগার শ্রফের টিমের তরফ থেকে জানানো হয়েছে, গত রবিবার মুম্বইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালানোর মতো যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তার তদন্ত ইতিমধ্যেই করছে পুলিশ। একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে এই বিষয় নিয়ে টাইগার শ্রফ এখনও পর্যন্ত কোনও বক্তব্য রাখেননি। কোনও ছবি প্রকাশ করেননি বা সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্টও করেননি। ফলে সমাজমাধ্যম জুড়ে টাইগারের ছবি, বক্তব্য বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ঘটনার যে সমস্ত ভিত্তিহীন ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেগুলো রুখতে যেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়। অন্যথায় টাইগার শ্রফের টিমের তরফ থেকে আইনি চিঠি পাঠানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন: Tiger Shroff: ‘ভুয়ো খবর, AI ভিডিও ছড়ালেই কড়া পদক্ষেপ’, টাইগার শ্রফের টিমের তরফ থেকে এল কড়া হুঁশিয়ারি

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *