টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও ৪ জন। তাদের মধ্যে রয়েছে ২ জন মহিলাও। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল এই চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, মূল তিন শুটারের জন্য অস্ত্র জোগাড় এবং তা পৌঁছে দেওয়ার কাজ করেছিল এই চারজন। কুণাল, সুমিত, রাধা এবং ববিতা নামের চারজনকে গ্রেফতার করে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কুণাল এবং সুমিত অস্ত্র জোগাড় করেছিল। আর রাধা এবং ববিতা মুম্বইয়ের দাদার এলাকায় গিয়ে ওই তিন শুটারকে অস্ত্র দিয়ে এসেছিল। 

রবিবার রাতের মুম্বইয়ে শুটআউটের ঘটনা। অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য় করে চলে গুলি। জুহুতে অভিনেতা জ্য়াকি শ্রফের ছেলের গাড়ি লক্ষ্য় করে ১০ রাউন্ড গুলি চলেছে বলে মুম্বই পুলিশ সূত্রে খবর মিলেছে। মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালায় তিন আততায়ী। জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা, তবে আহত হন ২ জন।  ১০ রাউন্ড গুলি বলে মুম্বই পুলিশ সূত্রে খবর। এই হামলার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। মুম্বইয়ের CP-র সঙ্গে বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। হামলাকারীদের ধরতে পুলিশের স্পেশাল টিম গঠন করা হয়েছে। 

দশেরায় দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ রণবীর-দীপিকার, মেয়ের ছবিও প্রকাশ্যে আনলেন দীপবীর 

মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় এর আগে গ্রেফতার হওয়াদের সম্পর্কে জানা গিয়েছে নতুন অনেক তথ্য়। পুলিশ সূত্রে দাবি, ধৃত রেহানকে ৩৫ হাজার টাকা এবং বিদেশে স্থায়ী ব্য়বস্থা করে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। এখানেই শেষ নয়, সমীর নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ক্যালিফোর্নিয়ায় বসে থাকা লরেন্স গ্যাংয়ের সদস্য় অনিল পণ্ডিতের সঙ্গে কথা বলানোর ব্যবস্থা করে দিয়েছিল এই সমীরই। এদিকে জানা যাচ্ছে, হামলার আগে ধৃতরা প্রায় এক মাস ধরে মুম্বইয়ে ছিল। সেখানে তাঁদের আরেক অভিযুক্ত ঋত্বিকের সঙ্গে আলাপ হয়। যে আবার মুম্বাইয়ের রাস্তাঘাট ভালোভাবে চিনত। পুলিশ সূত্রে জানা গেছে, হামলার আগে ধৃতদের কাছে অস্ত্র পৌঁছে দিতে কেউ আসেনি। তাদের কাছে বার্তা আসে যে আগ্নেয়াস্ত্রগুলো একটি ময়লার পাত্রের কাছে রাখা আছে এবং সেখান থেকে সেগুলো সংগ্রহ করতে হবে। তদন্তকারীদের সন্দেহ, মুম্বইয়ের কিছু লোকের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *