পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: তারাপীঠের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫। শেষ অবধি পাওয়া খবরে, বিধ্বংসী আগুনে শেষ অন্তত ৫ পুণ্যার্থীর প্রাণ। আগুন নিয়ন্ত্রণে এলেও অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ।
জানা গিয়েছে, হোটেলে রয়েছে দুটি বাহির পথ। উপরতলা থেকে নানা ভাবে নামার চেষ্টা করেন পুণ্যার্থী। হোটেলের পিছন দিকে ছিল বাঁশের সিড়ি। সেটা অন্তত দোতালা অবধি পৌঁছেছে, তার উপর ভর করেও অনেকে নামার চেষ্টা করেছে। কিন্তু যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন একটি বাহির পথ ঠিক মতো ব্যবহার করা যায়নি। তবে পরে যখন দমকল বাহিনী এবং পুলিশ এসে পৌঁছয়, তখন ওই দ্বিতীয় গেটটি ব্যবহার করা হয়। হোটেলের পিছন দিকে বাইরের দিক বরাবর সিড়ি ছিল। কিন্তু হোটেলের প্রতিটি তলায় পিছন দিকের দরজাগুলি তালা বন্ধ অবস্থায় ছিল। যার ফলে একটাই বাহির পথ পড়ে থাকে।