কলকাতা : ফের এনিসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের শিল্পমন্ত্রী এবং মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তাপস রায় বলেছেন, ‘পরচুলা, দাড়িবাবা। সম্মানটা তো পাবে না। এদিকেই যাক আর ওদিকেই যাক। জীবনে কোনও সম্মান পাবে। এই বৃদ্ধ বয়সে, ৮০ বছরের বুড়ো, তৃণমূলের কাছে পাবে? ২টো তৃণমূলের কাছেও পাবে না। সাধারণ মানুষের কাছেও পাবে না। আমাদের কাছে আশা করে কেন? বেহায়া, নির্লজ্জ, এদের সম্মানবোধ থাকলে সরে আসত। আমিও তো জয়েন করেছি বিজেপিতে, ৭টা অর্জানাইজেশনের দায়িত্ব, ৬টা সরকারি দায়িত্ব, প্লাস এমএলএ ছেড়ে। দেখি না সুদীপের কত দম। ছেড়ে দিয়ে এসে নির্বাচন লড়ুক।’ এই প্রথম নয়। এর আগেও একাধিকবার সুদীপকে নিশানা করেছেন তাপস রায়। বিভিন্ন সময়ে কটাক্ষ করেছেন।
অন্যদিকে, তৃণমূলত্যাগী ২০ NCPI সাংসদের ভবিষ্যৎ কী? ১৮ সেপ্টেম্বর শুনানি। বিদ্রোহীদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ NCPI সাংসদকে সুপ্রিম কোর্টের নোটিস, ১৮ সেপ্টেম্বর শুনানি। দলত্যাগ বিরোধী আইন কার্যকরের দাবিতে অভিষেকের মামলা। অভিষেকের মামলার প্রেক্ষিতে ২০ বিদ্রোহী সাংসদকে নোটিস।
‘যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান’, মমতাকে নন্দীগ্রামে একা লড়ার চ্যালেঞ্জ মদনের
কলকাতার পুর নির্বাচনে একাই লড়বে বিজেপি নাকি জোট করবে এনডিএ-র শরিক এনসিপিআই-এর সঙ্গে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিজেপি নেতৃত্বের অনেকেই যদিও এই প্রসঙ্গে জানিয়েছেন যে কোনও জোট হচ্ছে না। বিজেপি একাই লড়বে পুরভোটে। কয়েকদিন আগে এই আবহে এনিসিপিআই সাংসদকে কটাক্ষ করেছিলেন রাজ্যের মন্ত্রী ও বিজেপি বিধায়ক তাপস রায়। তিনি বলেন, ‘সুদীপের কথায় আমার প্রতিক্রিয়া দিতে খুব বিরক্ত লাগে। আর এখন সুদীপের হয়েছে কি, কতক্ষণ কথা বলল প্রধানমন্ত্রীর সঙ্গে, কতক্ষণ কথা বলল অমিত শাহজির সঙ্গে, কতক্ষণ কথা বলল মুখ্যমন্ত্রীর সঙ্গে; এখন এই সব বলে ওকে রাজনীততে ভেসে থাকতে হচ্ছে। আর কিছু বলতে চাই না।’ তাপস রায় আরও বলেন, ‘কী ঘটে দেখা যাক না। আমি বিজেপির কর্মী। আমাকে দল যেমন চালাবে, আমি তেমন চলব। আমি দলের ঊর্ধ্বে নয়। নিজেকে কখনও, কোনও দিন সেটা ভাবিনি। আজও ভাবছি না। আগামী দিনেও ভাবব না। আমাকে দল যখন যখন যে দায়িত্ব দিয়েছে, সেটাকে সুচারু রূপে পালন করেছি। আগামী দিনেও পালন করব। দল যে গাইডলাইন দেবে আমাকে, আমি সেটাই পালন করব।’