বিয়ের পরে, এই প্রথম দুর্গাপুজো অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর। ২০২৫ সালে আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট সুজিত বসুর গলায় মালা দেন বাঙালি অভিনেত্রী।

সবার অলক্ষ্যেই প্রেম করেছিলেন তনুশ্রী, বিবাহের পরে প্রকাশ্যে নিয়ে আসেন সবটা। তবে তনুশ্রীর বিয়েতে উপস্থিত থাকতে পারেনি তাঁর পরিবার। আর বিয়ের পরে তাঁর প্রথম দুর্গাপুজোও কাটল পরিবারকে ছাড়াই।

তবে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে কোনও খামতি রাখেননি তনুশ্রী। সবসময়েই তাঁরা পাশে ছিলেন স্বামী সুজিত। পুজোর প্রতিটা দিনই বাঙালি সাজ, সিঁথি ভরা সিঁদুরে পাওয়া গেল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়াতেও সেই সমস্ত ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

'বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার আটলান্টা'-র পুজোয় হাজির ছিলেন তনুশ্রী। বিদেশে সাধারণ সপ্তাহান্তে পুজোর চল রয়েছে। তবে অষ্টমী, নবমীও পালন করেছেন তনুশ্রী। দশমীতে চলেছে সিঁদুর খেলাও।

‘বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার আটলান্টা’-র পুজোয় হাজির ছিলেন তনুশ্রী। বিদেশে সাধারণ সপ্তাহান্তে পুজোর চল রয়েছে। তবে অষ্টমী, নবমীও পালন করেছেন তনুশ্রী। দশমীতে চলেছে সিঁদুর খেলাও।

বিদেশে পুজো মানেই, সেখানে অনেক বাঙালিদের জমায়েত। সবার সঙ্গে মিলেই পুজো দেখা, প্রসাদ খাওয়া থেকে শুরু করে, সবই করেছেন তনুশ্রী। মনের মতো সেজেছেন, এই কয়েকটা দিন। খুঁটিনাটি শেয়ারও করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আর আটলান্টাতেই হঠাৎ তনুশ্রীর দেখা হয়ে যায়, অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে। এবার পুজোয় 'হুলিগানইজম' বিদেশে একাধিক অনুষ্ঠান করেছে। তারই একটির দর্শকাসনে ছিলে তনুশ্রী ও সুজিত। অনুষ্ঠানের শেষে একসঙ্গে ছবিও তোলেন তাঁরা।

আর আটলান্টাতেই হঠাৎ তনুশ্রীর দেখা হয়ে যায়, অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে। এবার পুজোয় ‘হুলিগানইজম’ বিদেশে একাধিক অনুষ্ঠান করেছে। তারই একটির দর্শকাসনে ছিলে তনুশ্রী ও সুজিত। অনুষ্ঠানের শেষে একসঙ্গে ছবিও তোলেন তাঁরা।

এর আগে এবিপি লাইভ বাংলাকে তনুশ্রী জানিয়েছিলেন, খুব অল্প সময়েই স্বামী সুজিতের প্রেমে পড়েছিলেন তিনি। লাস ভেগাসে ঘুরতে গিয়েই তাঁকে প্রথম বিয়ের প্রস্তাব দেন সুজিত। রাজি হতে দেরি করেননি তনুশ্রী।

অভিনেত্রী জানিয়েছিলেন, দেশে ফিরেই বিয়ে করার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু লাস ভেগাসের মুহূর্তকে ধরে রাখতে চেয়েছিলেন তনুশ্রী ও সুজিত। সেখানেই, খুব স্বল্প উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। তারপর থেকে অবশ্য বিদেশেই রয়েছেন তনুশ্রী, দীর্ঘদিন টলিউড থেকেও দূরে তিনি।

তবে অভিনেত্রী পাকাপাকিভাবে বিদেশেই থাকবেন, এমন পরিকল্পনা তাঁর নেই। বিয়ের পরে এবিপি লাইভ বাংলাকে দেখাও সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছিলেন, দেশ ও বিদেশ মিলিয়েই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

Published at : 23 Oct 2026 02:57 PM (IST)

আরও জানুন বিনোদনের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *