‘চন্দ্রনাথ হত্য়াকাণ্ডের নেপথ্য়ে ভাইপো-গ্য়াং’, PA-র খুন নিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বললেন, দু’কোটির সুপারি গেছে ডায়মন্ড হারবার থেকে, আছে কল রেকর্ডও।’ কী কারণে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে? নেপথ্যে কাদের হাত? মঙ্গলবার এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন – APM চিটফান্ড মামলায় কলকাতার ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছে ED। নারকেলডাঙা, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ একাধিক জায়গায় চলছে অভিযান। চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে সেই টাকা নির্মাণ সংস্থায় লাগানো হয় বলে অভিযোগ। একের পর এক বিল্ডিং তৈরি করা হয় চিটফান্ডের টাকায়, অভিযোগ তদন্তকারী সংস্থার। সেই মামলায় APM চিটফান্ড সংস্থার লিঙ্ক ম্যানদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ED।