কলকাতা:  প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে বিশ্বকর্মা যোজনার সূচনা করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এদিন নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এটিকে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে ঘোষণা করেন। আর সেই সঙ্গে বাংলায় বিশ্বকর্মা যোজনার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন এই যোজনা নিয়ে কথা বলতে গিয়ে আগের সরকারকে ফের বিঁধলেন শুভেন্দু অধিকারী। 

বাংলার মুখ্য়মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন যে আমি বিরোধী দলনেতা ছিলাম। সে সময় আমি বারবার বিধানসভাতেও বলেছি যে পশ্চিবঙ্গের তৎকালিন সরকার কেন বিশ্বকর্মা যোজনায় যুক্ত হচ্ছেন না কেন? প্রত্যেক জেলাশাসককে আগের সরকার বলে দিয়েছিলেন বিশ্বকর্মা যোজনায় কোনও কাজ যাতে না করা হয়। শুধু এই যোজনাই নয়, বিগত দিনে ভারত সরকারের কোনও প্রকল্প এই রাজ্য়ে চালু করতে দেয়নি আগের সরকার।’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *