ABP Ananda LIVE : আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর। “বেআইনি কারবার, পাচার, সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স। আলিপুর জেলা পুলিশের অধীনে ফলাকাটা সুপারি-সিন্ডিকেটের পর্দাফাঁস। ১ লক্ষ ১৭ হাজার ২০০ কেজি সুপারি বাজেয়াপ্ত হয়েছে। ঘটনাস্থল থেকেই ২ জনকে ধরা হয়েছে, মামলাও রুজু হয়েছে” পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
আরও খবর
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন কলকাতা পুলিশের। ২০২৩ সালের সংশোধনী অনুযায়ী এই ধারা প্রয়োগের জন্য ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ এবং সেই অর্থ বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। অপরাধের মাধ্যমে বেআইনিভাবে অর্থ বা সম্পত্তি অর্জনের অভিযোগকে সংশোধিত আইনের ২ নম্বর ধারার আওতায় আনার সুযোগ রয়েছে। অন্যদিকে, ৯ নম্বর ধারায় এই ধরনের অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে। সেই কারণেই দুটি ধারা যুক্ত করার আবেদন কলকাতা পুলিশের।