সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হতেই অভিষেকের PA গ্রেফতার। অভিষেকের কালীঘাট রোডের বাড়ি থেকেই সুমিত রায় গ্রেফতার। শালবনি জমি দুর্নীতি মামলায় CID-র জালে অভিষেকের PA। সরকারি জমি বিক্রির অভিযোগ, গ্রেফতার অভিষেকের PA সুমিত। তৃণমূল বিধায়কের পরে গ্রেফতার অভিষেকের PA সুমিত রায়। মেদিনীপুরের সুজয় হাজরার পরে পুলিশের জালে সুমিত রায়। ‘কীভাবে এত প্রভাবশালী সুমিত রায়? মাথায় হাত ছিল কার?’। সুমিত রায়কে হেফাজতে নিয়ে জেরা করে জানতে চায় CID। শালবনি জমি দুর্নীতি মামলায় কাল মেদিনীপুর কোর্টে পেশ। মানি ট্রেলের খোঁজে দফায় দফায় জেরাতেও মেলেনি সদুত্তর: CID। শালবনি জমি দুর্নীতি মামলায় ৯বার সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ। ডেবরায় চাকরি প্রতারণা মামলায় ২ বার সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ। ১৩ জুন: সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি। খোঁজ না পাওয়ায় সুমিত রায়ের বিরুদ্ধে লুক আউট নোটিস। এরপরেই ভবানীভবনে জোড়া মামলায় সুমিতকে ১১বার জিজ্ঞাসাবাদ। শালবনিতে সরকারি জমি বিক্রি করার নেপথ্যে বড় চক্র, দাবি পুলিশের।