কলকাতা : নন্দীগ্রামের পর রেজিনগর। সঞ্চিতা প্রধান দে- এর পর রবিউল আলম চৌধুরীও প্রার্থী পদ প্রত্যাহার করেছেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এখন এক্সপায়ারি ডেট পার হয়ে গিয়েছে। আর বেশিদিন টিকবে না এই পার্টি। সেটা স্বাভাবিক ভাবে মেনে নেওয়াই ভাল। এইভাবে ব্যক্তি নির্ভর দলের তাই-ই হয়। নিজেরা এরকম করতেন। তৃণমূল যখন ক্ষমতায় ছিল… আমি তো রাজ্য সভাপতি হিসেবে একটা বিরাট সময় কাটিয়েছি, সেই সময়টা, যে সময় ওদের ধমকানো, চমকানো সবথেকে বেশি ফেস করতে হয়েছিল আমাদেরকে। আমি জানি যে, উনি ভাবছেন উনি যেরকম করতেন, আমরাও যদি তেমন করি… আমরা ওরকম করি না। আমরা তো তৃণমূল পার্টি অফিস সব ভেঙে দিতে পারতাম, যেরকম উনি করেছিলেন… লজ্জার বিষয় যে, আমি ‘২১- এর পর… এই যে কলকাতা কর্পোরেশন ইলেকশন আসছে, গত ইলেকশন আমি গেছিলাম, মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল, একুশের নির্বাচনের পর। এটা আমাদের মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে কিন্তু হয়নি। কিন্তু ওনার বিধানসভা কেন্দ্রে, মানে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কিন্তু সেটা হয়েছিল, অর্থাৎ ভবানীপুরে।’ 

‘বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোষ্টে বেঁধে পেটাব’, কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের 

প্রার্থী নিয়ে পর পর দু’দিনে জোড়া ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের পর রেজিনগরেও থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। মনোনয়ন প্রত্যাহার করছেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী। এত অল্প সময়ে নতুন প্রতীক চিহ্ন ভোটারদের চেনাতে পারবেন না বলে দাবি করেছেন রবিউল আলম চৌধুরী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই ঘোষণা করলেন তিনি। গতকালই নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেন। 

শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পরই, নন্দীগ্রাম থেকে নিজের প্রার্থিপদ প্রত্য়াহার করেন সঞ্চিতা প্রধান দে। তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এরপর বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, মমতা বন্দ্য়োপাধ্য়ায় ঘোষণা করেন, তিনি নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন। আর তারপর ফের নাটকীয় মোড়। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন এই ঘোষণার পরই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ। খুনের মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, দাবি পুলিশের। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *