কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই সাংসদ বলেছেন, ‘আমার স্ত্রী নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা আছে। সে ওই দলেই আছে। সৌগত রায়, তথাগত রায় একই বাড়িতে থাকেন পাশাপাশি। তথাগত রায় বিজেপির সর্বভারতীয় পর্যায়ের নেতৃত্বে আছেন। সৌগত তাঁর বিপক্ষে আছেন। কেরল, কর্নাটক থেকে এরকম বহু… ভূরি ভূরি প্রমাণ আছে। নয়নার কাজের পরিধিটা সম্পূর্ণ ভাবেই চৌরঙ্গী বিধানসভাকে কেন্দ্র করে। আমি যখন অমিত শাহ এবং নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি, একাধিকবার, একবার নয়নাও সঙ্গে ছিল, অমিত শাহ ওকে জিজ্ঞাসা করেছিলেন এবার বিধানসভায় জিততে কতটা কষ্ট হয়েছে। তখন নয়না অমিত শাহকে বলেছে যে আপনি সেভাবে ঝাঁপিয়ে পড়ছিলেন, তাতে কিছুটা তো কষ্ট হয়েছে। যার কাজের পরিধি একটা বিধানসভা কেন্দ্র ভিত্তিক, সেটা আমার কাছে খুব বেশি মাথাব্যথার কারণ না। ও ওখানে থাকবে কিনা সেটা আমি সম্পূর্ণভাবে ওর অভিমতের উপরেই ছেড়ে দিয়েছি। তবে সম্প্রতি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাপ-আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছে। সেটা ওর প্রশাসনিক কাজের জন্যে হতে পারে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *