কলকাতা: পুজোর আগেই বড় সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য! মাঝ অক্টোবরেই রাজ্য সরকারি কর্মীরা পেয়ে যাবেন তাঁদের নির্ধারিত বেতন এবং ভাতা! অক্টোবর থেকে বর্ধিত ডিএ দেওয়ার কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার, আর এবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হল, ১৫ অক্টোবরের মধ্যে বেতন এবং ভাতা বাড়তি DA-র সঙ্গে পেয়ে যাবেন, রাজ্য সরকারি কর্মচারীরা। আজ অর্থ দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বেতনের সঙ্গে বর্ধিত ২০% DA থাকবে। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা পাবেন পেনশন, আজ এমনটাই জানিয়ে দিয়েছে নবান্ন।

১৫ অক্টোবরের মধ্যেই মিলবে বেতন-ভাতা

এদিন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, অক্টোবর মাসের বেতন মিলবে ১৫ তারিখেই। স্ট্রাইপেন এবং সম্মানিক বেতনও সময়ের আগেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ অর্থ দফতরের অডিট শাখা এই বিজ্ঞপ্তি জারি করেছেন। অক্টোবর মাসের বেতন সহ, ফ্যামিলি পেনশন এবং অন্যান্য বেতন সমস্তই ১৫ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে। যেখানে যেখানে মহার্ঘ্যভাতা প্রযোজ্য, সেখানে সেখানে সেগুলির সমস্ত বকেয়াও মিটিয়ে দেওয়া হবে। ডিপোজিট অ্যাকাউন্টের অ্যাডমিনিস্ট্রেটর নির্ধারিত সময়ের আগেই ট্রেজারিতে বিল জমা দেবেন যাতে ১৫ তারিখের মধ্যে সমস্ত অর্থ মিটিয়ে দেওয়া যায়। অর্থাৎ একটা কথা পরিষ্কার যে, পুজোর আগেই ১৫ অক্টোবরের মধ্যে রাজ সরকারি কর্মচারীরা পেয়ে  যাবেন বেতন এবং ভাতা। পাশাপাশি মিটিয়ে দেওয়া হবে বাড়তি DA-ও। রাজ্য সরকার মনে করছে, এই পদক্ষেপের ফলে রাজ্য় সরকারি কর্মচারীদের বড় সুবিধা হবে পুজোর আগেই।

পুজোর আগে রাজ্যের প্রবীণ ও বিধবা মহিলাদের হাতে বর্ধিত হারে বার্ধক্য ও বিধবা ভাতা তুলে দেওয়া ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য সরকার।  প্রবীণ ও বিধবা মহিলাদের ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ১,৫০০ টাকা করা হয়েছে ইতিমধ্যেই। নবান্নে এক অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে বর্ধিত হারে ভাতার টাকা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন , নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। বিজেপি সরকারের আরও এক প্রতিশ্রুতি পূরণ হল। সেই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘অযোগ্য কাউকে ভাতা দেওয়া হবে না।’ অর্থাৎ নির্দিষ্ট সরকারি নিয়ম ও যোগ্যতার ভিত্তিতেই নতুন করে উপভোক্তাদের নির্বাচন করা হবে। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিগত সরকারের লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে কীভাবে কারচুপি হয়েছে। কীভাবে অন্যায্য ভাবে পুরুষরাও পেয়েছেন প্রকল্পের টাকা।

আরও পড়ুন: Pavel Interview: সিনেমায় অভিনয় করার একের পর এক অফার পাচ্ছেন পরিচালক! ‘ডাক্তারকাকু’ মুক্তির পরে কী বলছেন পাভেল?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *