কলকাতা: সাউথ সিটি মল সংলগ্ন অভিজাত আবাসনে অগ্নিকাণ্ড। টাওয়ার থ্রি-র ২৭ তলায় লেগেছে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। আগুন আপাতত নিয়ন্ত্রণে, জানিয়েছে দমকল। আগুন লাগার পরেই গোটা আবাসনে আতঙ্ক ছড়ায়। ওই টাওয়ারের সমস্ত বাসিন্দাকে নীচে নামিয়ে আনা হয় ।                                                                       

কী পরিস্থিতি অভিজাত আবাসনে? 

সাউথ সিটির টাওয়ার থ্রি-র ২৭ তলায় আগুন লাগার পর সাউথ সিটি কমপ্লেক্সের অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজে লাগানো হয়। এরপর দ্রুত গতিতে দমকলের ৮টি ইঞ্জিন এবং পুলিশও আসে এলাকায়। থানীয় ভাবে জানা গিয়েছে সকাল ৮.৩০ মিনিটে এই আগুন লাগে। নিরাপত্তারক্ষীরাই এগিয়ে যায় সেখানে।  

প্রথমেই যাদবপুর থানার পুলিশ ও দমকল বিভাগে খবর দেওয়া হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে বহুতলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। খবর পেয়ে পৌঁছে যায় CESC-র প্রতিনিধিরা। 

দমকলের তরফে জানান হয়েছে, এই খবর পাওয়ার পর তাদের কাছে চ্যালেঞ্জ ছিল এই বহুতলের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা। ২৭ তলায় আগুন লাগায় সেই অবধি পৌঁছনোও চ্যালেঞ্জ ছিল। আগুন যাতে আর কোথাও ছড়িয়ে না পড়ে সেইদিকেও জোর দেওয়া হয়।                                                

দমকলের তরফে জানান হয়েছে, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। কমপ্লেক্সের মধ্যে পৌঁছে যায় অ্যাম্বুলেন্সও। যদিও আর কোনও পকেট ফায়ার রয়েছে কি না তা খতিয়ে দেখার কাজ করছেন দমকল আধিকারিকরা। এই ঘটনায় ফ্ল্যাটের বাসিন্দাদের  মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এমনটাই জানা যাচ্ছে।  

কী কারণে এই আগুন লাগল, কীভাবে, কোথা থেকে লাগল সেই বিষয়টি খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। সাউথ সিটি আবাসনের কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে প্রাথমিকভাবে আগুন লাগার পর নিরাপত্তারক্ষী ও আবাসনের মধ্যে আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কাজে লাগান হয়েছিল।                     

                



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *