নেপালের সাম্প্রতিক ভয়াবহ হড়পা বানের স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই এবার প্রতিবেশী ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে বন্যার আশঙ্কা! ভুটানের লেমথাং (Lemthang) এলাকায় বড়সড় হিমবাহ ধসের ঘটনা ঘটেছে, ঠিক যেমনটা ঘটেছিল দুই মাস আগে নেপালে।  গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড (GLOF) বা হিমবাহ হ্রদ বিস্ফোরণে উপচে পড়েছে হ্রদের জল। এই চলকে পড়া জলই মফু নদী হয়ে নামছে সঙ্কোশ নদীর দিকে। আর এই খবর ঘিরেই আতঙ্ক উত্তরবঙ্গে। আবার এক ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় কাঁপছে দার্জিলিং, কার্শিয়ং , কালিম্পং।  

বিশেষ করে সঙ্কোশ নদী এবং তার সংযুক্ত শাখা নদীগুলির অববাহিকায় বসবাসকারী মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। 

প্রাথমিক খবর অনুযায়ী, ভুটানের গাসা জেলার লায়া অঞ্চলে ওয়াকিলা পর্বতের নীচে অবস্থিত শিন্তাফু (Shintaphu) হিমবাহ হ্রদ থেকে আচমকাই বিপুল পরিমাণ জল বেরিয়ে আসতে শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। হ্রদের জল উপচে পড়ে নীচের নদীখাতে নেমে আসায় ভেসে গিয়েছে একটি গুরুত্বপূর্ণ রাস্তার অংশ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভুটানের দুর্গম লায়া অঞ্চল।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *