গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বকখালিতে সমুদ্রস্নানে নেমে ভাটার টানে তলিয়ে যেতে থাকা এক পর্যটককে প্রায় ২০ মিনিটের চেষ্টায় উদ্ধার করলেন সিভিল ডিফেন্স কর্মীরা। গতকাল ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে। প্রশাসন সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা থেকে ৮ জনের একটি পর্যটক দল বকখালিতে বেড়াতে এসে সমুদ্রে নামে। সমুদ্র উত্তাল থাকায় বারবার মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কতা উপেক্ষা করে দলের সদস্য ৫৩ বছরের উদয় বৈরাগ্য গভীর জলে চলে যান। ভাটার টানে আচমকাই তিনি তলিয়ে যেতে থাকেন। প্রাণভয়ে চিৎকার শুরু করলে বিষয়টি নজরে আসে সিভিল ডিফেন্স কর্মীদের। উত্তাল সমুদ্রে ঝুঁকি নিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় তাঁকে উদ্ধার করে পাড়ে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *