ABP Ananda LIVE : শ্য়ামস্কোয়ার সর্বজনীনের পুজো। ৫৩ বছরে তাদের পুজোর থিম- ম্য়াজিক। মণ্ডপে ঢুকলেই এক নিমেষে ম্য়াজিকের দুনিয়ায় পৌঁছে যাবে বাঙালি। এই থিমের মধ্য়ে দিয়ে পিসি সরকার (সিনিয়র)কে শ্রদ্ধা জানাচ্ছেন কমিটির সদস্য়রা। আর বাবা উদ্দেশে করা পুজোয় মণ্ডপ সাজানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন খোদ পিসি সরকার (জুনিয়র)। মণ্ডপ সাজাতে কমিটির সদস্য়দের হাতে তুলে দিয়েছেন পিসি সরকার (সিনিয়র)-এর ব্য়বহৃত ম্য়াজিকের আসল সরঞ্জাম। সেইসব সরঞ্জামের প্রদর্শন করা হবে পুজো প্য়ান্ডেলে। এই ক্লাবের পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জ়ড়িয়ে রয়েছেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। এই পুজো কমিটির প্রেসিডেন্ট তিনি। ঘটনাচক্রে এবছরই সুরুচি সঙ্ঘের পুজোর দায়িত্ব পেয়েছেন সৌরভ শিকদার। কিন্তু নিজের পুরনো পাড়ার পুজোর দিকেই মন পড়ে আছে দমদম উত্তরের বিজেপি বিধায়কের। মণ্ডপ সজ্জায় সাহায্য়ের জন্য় পিসি সরকার (জুনিয়র)কে ধন্য়বাদও জানিয়েছেন তিনি। ম্য়াজিক শো নিয়ে ছোটবেলার স্মৃতিচারণাও করলেন সৌরভ শিকদার। এখানেই শেষ নয়, শুভ ও অশুভ ম্য়াজিক, দুইয়ের ছোঁয়ায় থাকছে মণ্ডপে। শিল্পী সুবল পালের নিপুণ হাতের কাজে ফুটে উঠতে চলেছে মা দুর্গার মায়াবী সব রূপ। সব মিলিয়ে এবারের পুজোয় ম্য়াজিকে মজবে বাঙালি।

ভিডিও জেলার

Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |

শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম ‘ম্য়াজিক’ | Durga Puja 2026 |

আরও দেখুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *