ABP Ananda LIVE : মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করল NIA। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটের পূর্বে মালদা মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনায় তদন্ত করছে NIA। এবার সেই মামলায় বিধায়ককে তলব করলেন তদন্তকারীরা।

 

আরও খবর…

মুম্বইয়ে মুকেশ অম্বানি, অনন্তর সঙ্গে বৈঠক, পোস্ট মুখ্যমন্ত্রীর ।”গতকাল শিল্পপতি রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানির সঙ্গে তাঁর বাড়িতে বৈঠক করেছি” ।”প্রভু গণেশের কাছে প্রার্থনা করার সুযোগ পেয়েছি, দেশের অগ্রগতি ও উন্নয়নের প্রার্থনা করেছি”।”পশ্চিমবঙ্গের বিপুল শিল্প-সম্ভাবনা ও কর্মসংস্থান নিয়ে আমাদের কথা হয়েছে”।”যুবসমাজকে শক্তিশালী করে এমন বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত পশ্চিমবঙ্গ”।”আতিথেয়তার জন্য মুকেশ ও নীতা অম্বানি-সহ পুরো পরিবারকে কৃতজ্ঞতা”।

আরও খবর…

নাগরাকাটার সঙ্গে জলপাইগুড়ি জুড়ছে নতুন মূর্তি সেতু। ১২৬ মিটার দীর্ঘ ও ১৩ মিটার চওড়া এই সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পূর্ত দপ্তরের সড়ক বিভাগ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে নতুন মূর্তি সেতুটি। সেতুটি চালু হলে নাগরাকাটা থেকে জঙ্গলের পথ ধরে আরও সরাসরিভাবে যাওয়া যাবে জলপাইগুড়ি।

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *