ABP Ananda LIVE: করোনাকালে বড়সড় দুর্নীতি, এবার FIR করার নির্দেশ স্বাস্থ্য ভবনের। প্রত্যেক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে FIR করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ঠিক হয়েছে? করোনাকালে কোটি কোটি টাকার কেন্দ্রীয় অনুদান ব্যবহার করে কেনা হয়েছিল স্বাস্থ্য সরঞ্জাম। স্বাস্থ্য ভবনের অভিযোগ, কিন্তু আপাতত কোনওটাই নেই। সব হয়েছে লুঠপাট। সরকারি হাসপাতালের জন্য কেনা সমস্ত সরঞ্জাম লোপাট করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করল স্বাস্থ্য ভবন। এই মর্মে মোট ৬৪টি গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে চিহ্নিত করেছে স্বাস্থ্য ভবনে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এগুলিতে কেনা স্বাস্থ্য-সরঞ্জামের এখন আর কোনও হদিশ নেই।
আরও খবর….
সল্টলেকের BB ব্লক আবাসন কমিটির ভোটে উত্তেজনা।রবিবার ভোট চলাকালীন আবাসনের তাণ্ডব।আবাসনের ভোটে বহিরাগত দুষ্কৃতীদের হামলার অভিযোগ।আবাসিকদের হেনস্থা ও প্রবীণ রিটার্নিং অফিসারকে হুমকির অভিযোগ ।আবাসন কমিটির ভোটে ভেঙে দেওয়া হয় ব্যালট বাক্স।