ABP Ananda LIVE : শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক নার্সিংহোমের ল্যাবে প্রথমে আগুন লাগে । আগুনের জেরে ধোঁয়ায় ভরে যায় নার্সিংহোম । দমকলের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে । কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি । অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
আরও খবর…
মাদার টেরিজার প্রয়াণ দিবসে মাদার হাউজে গিয়ে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ‘মিশনারিজ অফ চ্যারিটি’-র সুপিরিয়র জেনারেল সিস্টার মেরি জোসেফ-এর সঙ্গেও দেখা করেন তিনি। এক্স হ্যান্ডলে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, মাদার টেরিজা সমাজের সবচেয়ে অসহায় ও প্রান্তিক মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর রেখে যাওয়া আদর্শ আমাদের মনে করিয়ে দেয়, সবকিছুর ঊর্ধ্বে সর্বদা মানবতাকে স্থান দিতে হবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাদার হাউজে গিয়েছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও।
বেসরকারি BEd-এর কলেজের আড়ালেও কি চলছে ডিগ্রি বিক্রির চক্র? চলছে কোটি কোটি টাকার লেনদেন? সম্প্রতি উচ্চশিক্ষা দফতরের অনুসন্ধানের প্রাথমিক রিপোর্টে এমনই অভিযোগ উঠে এল। বাবাসাহেব অম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, কোটি কোটি টাকার ষড়যন্ত্র করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের দাবি, টাকার বিনিময়ে প্রশ্নফাঁস থেকে শুরু করে পরীক্ষায় না বসেও ডিগ্রি পাওয়া বা পরীক্ষায় বই দেখে লেখার জন্যও ছিল রেটচার্ট।