ABP Ananda LIVE : অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ । বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের । “মাত্র ৫০ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে অফিস ভাড়া নেওয়া হয়” ।”১৭ হাজার স্কোয়ার ফিটের ৭ ও ৮ তলার মাসিক ভাড়া ছিল মাত্র ১০ লক্ষ টাকা” । গত পাঁচ মাস ধরে অফিসের ভাড়াও বকেয়া, দাবি মালিকপক্ষের । “২০২০ সালে রমাদেবী গোয়েঙ্কার সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চুক্তি হয়” । “এলাহাবাদ ব্যাঙ্কের হরিশ মুখার্জি ব্রাঞ্চ থেকে দু’দফায় ৫০ লক্ষ টাকা দেয় AITC” । “চুক্তির শর্ত ছিল, কমপ্লিশন সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত দখল করা যাবে না” । “ব্যবহার করা বা কাঠামোগত কোনও পরিবর্তন করা যাবে না” । চুক্তির একাধিক শর্ত মানা হয়নি, দাবি ভবনের মালিকপক্ষের
আরও খবর…
মাদার টেরিজার প্রয়াণ দিবসে মাদার হাউজে গিয়ে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ‘মিশনারিজ অফ চ্যারিটি’-র সুপিরিয়র জেনারেল সিস্টার মেরি জোসেফ-এর সঙ্গেও দেখা করেন তিনি। এক্স হ্যান্ডলে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, মাদার টেরিজা সমাজের সবচেয়ে অসহায় ও প্রান্তিক মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর রেখে যাওয়া আদর্শ আমাদের মনে করিয়ে দেয়, সবকিছুর ঊর্ধ্বে সর্বদা মানবতাকে স্থান দিতে হবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাদার হাউজে গিয়েছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও।
বেসরকারি BEd-এর কলেজের আড়ালেও কি চলছে ডিগ্রি বিক্রির চক্র? চলছে কোটি কোটি টাকার লেনদেন? সম্প্রতি উচ্চশিক্ষা দফতরের অনুসন্ধানের প্রাথমিক রিপোর্টে এমনই অভিযোগ উঠে এল। বাবাসাহেব অম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, কোটি কোটি টাকার ষড়যন্ত্র করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের দাবি, টাকার বিনিময়ে প্রশ্নফাঁস থেকে শুরু করে পরীক্ষায় না বসেও ডিগ্রি পাওয়া বা পরীক্ষায় বই দেখে লেখার জন্যও ছিল রেটচার্ট।