কলকাতা: এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায়ের (Nandita Roy) পরিচালিত ছবিতে এবার, রবি কিষাণ (Ravi Kisha)। বলিউডের এই অভিনেতা অন্যধারার ছবিতে কাজ করে এর আগেই জনপ্রিয়তা পেয়েছেন। আর এবার বাঙালি পরিচালক জুটির ছবিতে দেখা যাবে তাঁকে। ভারতীয় সংস্কৃতি কোরীয় সংস্কৃতির প্রভাব নতুন কিছু নয়। অনেক ভারতীয় এমনকি বাঙালিরাও এখন অনেকেই কোরিয়ান ওয়েব সিরিজ দেখেন, উপভোগও করেন বেশ। মূলত নতুন প্রজন্মের পছন্দের তালিকায় কোরীয় সংস্কৃতির প্রভাব বিস্তর। তবে শুধুমাত্র ওয়েব সিরিজ দেখার ক্ষেত্রেই নয়, ত্বকের চর্চা থেকে শুরু করে জীবনযাত্রা.. একাধিক বিষয়েই মানুষ এখন কোরীয় সংস্কৃতির দিকে ঝুঁকছেন। বাজারে জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন কোরিয়ান প্রোডাক্ট থেকে শুরু করে জীবনযাত্রার বিভিন্ন জিনিসপত্র।  আর এবার সেই বিষয়টা নিয়েই তৈরি হচ্ছে হিন্দি ছবি। সেখানেই মুখ্যচরিত্রে দেখা যাবে রবি কিষাণকে। এখনও পর্যন্ত ছবির নাম চূড়ান্ত হয়নি, সিনেমাটির চিত্রনাট্য লিখছেন জিনিয়া সেন (Zinnia Sen)। 

শিবপ্রসাদ এবং নন্দিতার ছবিতে এবার রবি কিষাণ

শুধু পরিচালনা নয়, জানা গিয়েছে, রঘুবেন্দ্র সিংহের সঙ্গে যৌথভাবে এই ছবিটি প্রযোজনাও করবেন শিবপ্রসাদ এবং নন্দিতা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের গোড়া থেকেই শুরু হয়ে যেতে পারে এই সিনেমার শ্যুটিং। কোরীয় গান থেকে শুরু করে জীবনযাত্রা, গৃহসজ্জা থেকে শুরু করে পোশাক, বিনোদন.. এই সমস্ত কিছুর ক্ষেত্রেই বর্তমানে কোরীয় প্রভাব ভীষণভাবে পড়েছে। সেই বিষয়টাই বড়পর্দায় তুলে ধরতে চলেছেন এই পরিচালকদ্বয়। হাস্যরস এবং আবেগ, দুইই হাত ধরাধরি করে হেঁটে যাবে এই সিনেমায়, এমনটাই জানা যাচ্ছে। ছবিতে তুলে ধরা হবে এক সাংস্কৃতিক মেলবন্ধনের গল্প। সামাজিক বিষয়কেই বিনোদনের মোড়কে দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করবেন শিবপ্রসাদ এবং নন্দিতা। তাঁদের ছবির ধারাই অবশ্য হল, সমাজের বিভিন্ন পরিস্থিতি, সমস্যা, আবেগ-অনুভূতির কথা বড়পর্দায় তুলে ধরা। তবে বর্তমানে এই পিচ থেকে একটু সরে, একটু অন্য এবং জনপ্রিয় পিচে ব্যাটিং করেছেন তাঁরা। সাফল্যও পেয়েছেন। একের পর এক থ্রিলার জঁ-রের সিনেমায় চমক দিয়েছেন শিবপ্রসাদ নন্দিতা। তবে তাঁদের এই হিন্দি সিনেমার চিত্রনাট্য কোন পথে এগোবে, এখনও সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কেবলমাত্র সিনেমার বিষয়বস্তুটুকুই প্রকাশ করা হয়েছে। বাকি বিষয় নিয়ে এখনও কাজ চলছে। 

আরও পড়ুন: Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *