এদিন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার বলেন, ‘সম্প্রতি মুক্তি পাওয়া একটি চলচ্চিত্র, যেটা ‘রামায়ণ’-এর গল্পকে ভিত্তি করে তৈরি বয়েছে.. সেটা নিয়ে আমরা আপত্তি জানাচ্ছি। এই ছবিতে তথ্য বিকৃত করা হয়েছে। যেমন বাল্মীকি বা তুলসীদাসের রামায়ণে নেই.. এইসব ঘটনা যুক্ত করা হয়েছে। এটি কেবল চলচ্চিত্রটিকে নাটকীয় করে তোলার জন্যই করা হয়নি, বরং অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। এটির মাধ্যমে মৌলিক জীবনবোধ বা মূল্যবোধগুলোকে বদলে দেওয়ার একটি প্রচেষ্টা করা হয়েছে। সিনেমাটিতে ভগবান রামকে হেয় করার এবং রাবণের মর্যাদা বাড়িয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা বিশ্বাস করি, একটি মিথ্যা আখ্যান বা ন্যারেটিভ তৈরি করার জন্যই এই ষড়যন্ত্র। ভগবান রাম ১৪ বছরের বনবাস মেনে নিয়েছিলেন, যে সময়ে তিনি বিভিন্ন ‘আশ্রমে’ গিয়েছিলেন এবং সেখানকার আদিবাসী সম্প্রদায়ের সাথে মিশেছিলেন। তিনি নারীসহ সকলকে প্রাপ্য মর্যাদা দিয়েছিলেন এবং এই ঘটনাগুলো তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ সিনেমাটিতে এর কোনও কিছুই দেখানো হয়নি… বরং চলচ্চিত্রটিতে রাম ও রাবণের মধ্যকার পুরো যুদ্ধটিকে এই মৌলিক মানবিক মূল্যবোধগুলো রক্ষার পরিবর্তে কেবল মাতা সীতাকে উদ্ধার করার যুদ্ধ হিসেবে দেখানো হয়েছে। এই সংগ্রামটি ছিল তার চেয়েও অনেক বেশি গভীর। তাছাড়া, চলচ্চিত্রটিতে রাবণকে মহিমান্বিত করা হয়েছে এবং অপহরণের মতো কাজকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের গভীর বিশ্বাসের ওপর এমন আঘাত এবং এই আখ্যানগুলোকে ইচ্ছাকৃতভাবে বদলে দেওয়ার এই প্রচেষ্টা আমার মতে অবশ্যই নিন্দনীয়।’
#WATCH | Delhi: Vishva Hindu Parishad (VHP) International President Alok Kumar says, “We object to the recently released film based on the Ramayana. The facts have been distorted; events that do not exist in the Ramayanas of Valmiki or Tulsidas have been inserted. This was not done merely to add drama to the film, but with malicious intent. It is an attempt to alter fundamental life values. The film seeks to disparage Lord Ram while elevating the stature of Ravana. We believe this is part of a conspiracy to construct a false narrative. Lord Ram accepted a 14-year exile, during which he visited various ‘ashrams’ and engaged with the tribal communities there. He accorded dignity to everyone—including women—and these events form a significant part of his life. None of these is depicted in the film… Yet, the film portrays the entire war between Ram and Ravana as being fought solely to rescue Mother Sita, rather than to uphold these core human values. The struggle was far more profound than that. Furthermore, the film glorifies Ravana and attempts to justify the act of abduction. Such an assault on our deeply held beliefs and the deliberate attempt to reshape these narratives is something that, in my view, must be condemned.”
— ANI (@ANI) November 21, 2026