ঢাকা: শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে টানাপোড়েনের মধ্যে ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। গোপালগঞ্জে পর পর বাড়িতে আগুন। হামলা হয়েছে টুঙ্গিপাড়া থানায়। একাধিক জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। ফরিদপুরে আওয়ামি লিগের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে BNP-র কৃষক নেতার। আগুন ধরিয়ে দেওয়া হয় BNP নেতা এস এম জিলানির বাড়িতে। কুমিল্লায় হাসিনার দলের প্রাক্তন সাংসদের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পিরোজপুরে আবার পর পর বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা, তাতে বাসের এক হেল্পারের মৃত্যু হয়েছে। গাজিপুরের জামাকাপড়ের কারখানায় বিক্ষোভ দেখান শ্রমিকরা। সেখানেও হামলা হয়েছে বলে খবর। (Bangladesh Unrest)

চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ ফিরতে চান বলে ইতিমধ্যেই জানিয়েছেন হাসিনা। সেই নিয়ে টানাপোড়নের মধ্যেই নতুন করে অশান্তি ছড়াল বাংলাদেশে। অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, বিক্ষোভ-কিছুই বাদ রইল না। হাসিনার দল আওয়ামি লিগকে আগেই নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। তবে দেশের বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে তারেক রহমানের BNP-র কর্মী-সমর্থকদের। তবে অশান্তির সূচনা ঘটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামি লিগ কর্মীদের গ্রেফতারি ঘিরে। সেখান থেকে অশান্তি ছড়িয়ে পড়ে সংলগ্ন ফরিদপুরে। BNP-র কৃষক সংগঠনের নেতা রাজু মোল্লাকে খুনের অভিযোগ উঠছে। ‘প্রথম আলো’ জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টা নাহাদ BNP-র কার্যালয়ে হামলা ও ভাঙচুর চলে। তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় সেখানে। রাত ৯টা নাগাদ হামিরদী বাসস্ট্যান্ডে রাজুর নেতৃত্বে মিছিল বের করে BNP. সেখানে আওয়ামি লিগের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে তাঁদের। রাত সওয়া ৯টা নাগাদ হামলার শিকার হন রাজু। আহত অবস্থায় ভাঙ্গার একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাঁকে। বুধবার ভোরে পিরোজপুরে পর পর বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাতে বাসের মধ্যে আগুনে ঝলসে মারা যান ২৫ বছর বয়সি হেল্পার। (Sheikh Hasina)

শুধু তাই নয়, মঙ্গলবার সন্ধের পর টুঙ্গিপাড়া থানাতেও হামলা চালায় উন্মত্ত ভিড়। থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। থানা চত্বরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। রবার বুলেট এবং সাুন্ড গ্রেনেড ঢোড়া হয়। ওই ঘটনায় আওয়ামি লিগ এবং ছাত্র লিগেরে নেতা-কর্মীদের দিকে আঙুল উঠছে।

Sheikh Hasina: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর

আরও পড়ুন: ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ

আগুন ধরিয়ে দেওয়া হয় BNP নেতা এস এম জিলানির গোপালগঞ্জের বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে জিলানির বাড়িতে দাউদাউ করে আগুন জলতে দেখা যায়। লাঠিসোঁটা হাতে চলে ভাঙচুরও। কারও মুখে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়, কাউকে আবার বলতে শোনা যায় ‘জিলানির বাড়ি শেষ’। 

গাজিপুরে আওয়ামি লিগের প্রাক্তন মন্ত্রীর বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে খবর। কুমিল্লায় আওয়ামি লিগের কার্যালয়ে আগুন ধরানো হয়।  শুধু জেলাতেই নয়, রাজধানী ঢাকাতেও পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সেখানেও আগুন ধরানো হয়েছে পর পর বাসে। ট্রাফিক পুলিশের কিয়স্ক লক্ষ্য় করে পেট্রোল বোমা ছোড়া হয়। আশুলিয়া, গাজিপুর, নারায়ণগঞ্জে শ্রমিকরা হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। কারখানা বন্ধ করে দিতে হয়েছে আপাতত। মোতায়েন করা হয়েছে আধাসেনা। প্রায় ৩০টি কারখানা বন্ধ রাখা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: TATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে

এই পরিস্থিতির জন্য আওয়ামি লিগের ঘাড়েই দোষ চাপাচ্ছে BNP. হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে আওয়ামি লিগের দুষ্কৃতীরা অশান্তি ছড়াতে চাইছে, দেশের ভিত নাড়িয়ে দিতে চাইছে বলে অভিযোগ তাদের। যদিও আওয়ামি লিগ অভিযোগ অস্বীকার করেছে। বরং ব্যাপক ধরপাকড় চালিয়ে পুলিশই অশান্তিতে উস্কানি জুগিয়েছে বলে দাবি তাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *