নয়াদিল্লি: নয় নয় করে দু’বছরেরও বেশি সময় ধরে ভারতের আশ্রয়ে। এখন বাংলাদেশে ফিরতে আগ্রহী শেষ হাসিনা। তাতে আপত্তি নেই দিল্লিরও। তবে হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের থেকে গ্যারান্টি চায় ভারত, যাতে সুষ্ঠু ও ন্যায্য বিচার পান হাসিনা। তাঁর নিরাপত্তা যাতে লঙ্ঘিত না হয়। (Sheikh Hasina)

‘BBC বাংলা’র প্রতিবেদনে একথা তুলে ধরা হয়েছে। দিল্লির আধিকারিকদের উদ্ধৃত করে বলা হয়েছে, হাসিনা যে বাংলাদেশে ফিরতে চাইছেন, তা নিয়ে ভারতের মনোভাবও ইতিবাচক। দিল্লির অনুমোদন না থাকলে হাসিনা নিজেও হয়ত দেশে ফেরার কথা বলতেন না। কিন্তু বরাবর ভারতের বন্ধু থেকেছেন যে হাসিনা, তাঁকে সরাসরি বাংলাদেশের বিমানে তুলে দিতে ভরসা পাচ্ছে না দিল্লি। (India-Bangladesh Relations)

আরও পড়ুন: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে

বাংলাদেশ থেকে হাসিনা ভারতে এসেছিলেন সেদেশের সেনার বিমানে। তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ )সেনাকেই বিমান পাঠাতে হতে পারে। আবার গাড়িতে চাপিয়ে সড়ক পথেও নিয়ে যাওয়া হতে পারে হাসিনাকে। ভারত তাতে সবরকম সহযোগিতা করতেও প্রস্তুত। সেই সঙ্গে, হাসিনা যাতে ন্যায়্য বিচার পান, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন জানাতে পারেন, বাংলাদেশ সরকারের কাছ থেকে সেই আশ্বাসও কামনা করছে দিল্লি।

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হাসিনা। ২০২৪ সালে সংরক্ষণ বিরোধী আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করলে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। সেই থেকে ভারতেই গোপন ঠিকানায় রয়েছেন তিনি। কিন্তু হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরেছে। মাঝে শোনা যায়, তৃতীয় কোনও দেশে আশ্রয় নিতে পারেন হাসিনা। যদিও শেষ পর্যন্ত তা ঘটেনি। 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার, ‘অসৎ উদ্দেশ্য’ কটাক্ষ অখিলেশের

হাসিনার প্রত্যর্পণের জন্য আগেই বাংলাদেশের তরফে অনুরোধ জানানো হয় ভারতকে। অতি সম্প্রতি ফের হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানান বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান। হাসিনাকে তিনি ‘দোষী সাব্যস্ত অপরাধী’ বলে উল্লেখ করেন। আইনি পদক্ষেপের ভাবনাচিন্তা চলছে বলেও জানান তিনি। তবে ভারতের তরফে সরকারি ভাবে সেই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত।

চলতি বছরের ৫ অগাস্ট একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাসিনা জানান, ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। যাই হোক না কেন, দেশে ফিরবেনই। তাঁর ওই সাংবাদিক বৈঠক নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ সরকার। ভারত যদিও দূরত্ব বজায় রেখে জানায়, বেসরকারি সংস্থার তরফে ওই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *