
জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্ম, শৃঙ্খলা, ন্যায়বিচার এবং কর্মফলের অধিপতি হিসেবে মনে করা হয়। বিশ্বাস অনুযায়ী, মানুষের জীবনে পরিশ্রমের ফল, বাধা-বিপত্তি এবং সাফল্যের ক্ষেত্রে শনির অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শনির গতি অত্যন্ত ধীর। ফলে তাঁর রাশি পরিবর্তন কিংবা নক্ষত্র পরিবর্তনের প্রভাব দীর্ঘ সময় ধরে অনুভূত হতে পারে বলে মনে করেন জ্যোতিষীরা।

এবার ২০২৭ সালেও শনির নক্ষত্র পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে বিশেষ জ্যোতিষীয় যোগ। আর তার জেরেই চারটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনার কথা বলা হচ্ছে।

জ্যোতিষশাস্ত্রের হিসেব অনুযায়ী, ২০২৭ সালে শনি তিনবার নক্ষত্র পরিবর্তন করবেন। ফেব্রুয়ারিতে রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব।

এরপর জুনে যাবেন অশ্বিনী নক্ষত্রে। বছরের শেষভাগে আবার রেবতী নক্ষত্রে ফিরে আসবেন। এই নক্ষত্রগুলির অধিপতি যথাক্রমে বুধ ও কেতু।

জ্যোতিষীদের মতে, শনির এই অবস্থান পরিবর্তনে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে স্বীকৃতি এবং নতুন সুযোগ আসতে পারে।

২০২৭ সালে শনির নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যার মধ্যে থাকলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির পাশাপাশি সঞ্চয়ের দিকেও নজর দিতে পারবেন। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ আসতে পারে। সামাজিক পরিসরেও সম্মান ও মর্যাদা বাড়ার ইঙ্গিত রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকতে পারে। কাছের মানুষদের সহযোগিতাও পাবেন।

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী বছর আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। পুজো-পাঠ, ধর্মীয় কাজ এবং আধ্যাত্মিক চর্চার প্রতি আগ্রহ বাড়তে পারে। পরিবারের সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে শনির নক্ষত্র পরিবর্তন। আটকে থাকা কোনও কাজ এগোতে পারে। নিজের দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের সুযোগ তৈরি হতে পারে।

মকর রাশির অধিপতি গ্রহ শনি। তাই শনির অবস্থান পরিবর্তন এই রাশির জাতক-জাতিকাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। ২০২৭ সালে কর্মজীবনে কোনও সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ার পাশাপাশি কাজের স্বীকৃতিও মিলতে পারে। দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করছেন, তার ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো বিনিয়োগ থেকেও আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে।

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্যও ২০২৭ সাল আশাব্যঞ্জক হতে পারে। বিশেষ করে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পারেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা বাধা বা জটিলতা ধীরে ধীরে কাটতে পারে। নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা থাকলে অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতদিনের কঠোর পরিশ্রমের সুফল মিলতে পারে। আর্থিক দিক থেকেও পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে।
Published at : 21 Nov 2026 03:35 PM (IST)